Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাঁটা হাতে বেধড়ক মার শিশুকে, ভাইরাল হতেই গ্রেফতার মিডডে মিলের রাঁধুনি

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিম নেই কেন? প্রশ্ন করতেই ঝাঁটা হাতে পঞ্চম শ্রেণীর ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মিডডে মিলের রাঁধুনির বিরুদ্ধে। অমানবিকতা কোন পর্যায়ে চলে গেলে একটি শিশুকে খাওয়ার জন্য ঝাঁটা দিয়ে মারধর করতে পারে তার প্রমাণ তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার পলুরের একটি গ্রামের স্কুলের ঘটনাটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসনও। অভিযুক্ত রাঁধুনি ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিওতে দেখা গিয়েছে, লক্ষ্মী নামে ওই রাঁধুনে ঝাঁটা হাতে বেধড়ক মারধর করছে। চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া এক শিক্ষিকার ফোন থেকে সেই মারধরের ছবি তুলেছে। সেই ছবিই প্রকাশ্যে এসেছে। (ছবির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’)। এরপরেই অভিযুক্ত লক্ষ্মী ও তাঁর সহকারী মুনিয়াম্মালকে গ্রেফতার করেছে পোলুর থানার পুলিশ। অভিযুক্তদের সাসপেন্ডও করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি সরাকরি স্কুলে প্রতিদিন দুপুরে মিডডে মিল চালু করেছে। তিরুভান্নামালাই জেলার পঞ্চায়েত ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে ৪৩জন পড়ুয়া রয়েছে। প্রত্যেকের জন্য রোজ ১টি করে ডিম বরাদ্ধ থাকে। কিন্তু সেই ডিমেই বেঁধেছে গোল। চলতি মাসের শুরু দিকে পঞ্চম শ্রেণীর এক পড়ুয়া লক্ষ্মীকে ডিম না দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে, তাঁরা জানায় ৩টি ডিম ভেঙে গিয়েছে। পরে তাকে ডিম দেওয়া হবে। আর এক অভিযুক্তের দাবি, ওই পড়ুয়া তখন চিৎকার চেঁচামিচি করছিল। কিন্তু তাইবলে কোনও শিশুকে ঝাঁটা দিয়ে মারা শোভনীয় নয়, তাঁরা ভাবেননি। চতুর্থ শ্রেণীর পড়ুয়া গোটা ঘটনা ফোনে তুলে মা-বাবাকে জানাতে বিষয়টি প্রকাশ্যে এসেছে। সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ন মন্ত্রী পি গীতা জীবন বলেছেন, সরকার কোনোভাবেই এই ধরনের ঘটনা সহ্য করবে না।

ওজন কমাতে চাইলে এই বিশেষ স্যালাড রাখুন খাদ্যতালিকায়

ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড কী ? কোনটা বেশি ক্ষতিকর

গরমে ডিম খাওয়া আদেউ কী ক্ষতিকর?

বাজারে দাম ৮ টাকা, ৬ টাকায় ডিম বিক্রি করছে হরিণঘাটার স্টল

বাড়ছে ডিমের দাম, চিন্তায় মধ্যবিত্ত বাঙালি

ওমলেট বানাতে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, ডিম পচা কিনা বুঝবেন কী করে?

স্বপ্নপূরণ মমতার, ডিম উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে বাংলা

ফের বাড়ল ডিমের দাম, পকেটে ছ্যাঁকা সাধারণ মানুষের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

}}}হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

>>>পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00