Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড কী ? কোনটা বেশি ক্ষতিকর

Share:

নিজস্ব প্রতিনিধি :  অনেকে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড গুলিয়ে ফেলেন। দুটোই যেহেতু বাইরের খাবার তাই ধরাটা বেশ মুশকিল। অনেকেই মনে করেন ফাস্ট ও জাঙ্ক ফুড হল একই। তবে আপনি কী জানেন কোন ধরনের বাইরের খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর। তবে জেনে নিন দুটোর মধ্যে পার্থক্য কী ?

ফাস্ট ফুড : নামের মধ্যেই লুকিয়ে আছে এর সংজ্ঞা। যে সব খাবার খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, সেগুলোই হল ফাস্ট ফুড। এইসব খাবার তৈরি করতে খুব কম সময় লাগে, তেমনই বেশি পরিশ্রম ও করতে হয় না। কোন ঝামেলা নেই বানাতে। এগুলো ফাস্ট ফুড নামে পরিচিত।

যেমন – চাউমিন, ম্যাগি, নুডুলস, অমলেট, পিৎজা, বার্গার, বিভিন্ন রকমের স্যালাড, স্যান্ডউইচ, রোল, হট ডগস, মোমো, ফ্রাইড চিকেন ইত্যাদি।

ফাস্ট ফুড অতিরিক্ত খাওয়া একেবারেই ভাল নয়। তবে কিছু ফাস্ট ফুড মাঝেমধ্যে খেলে ক্ষতি করে না। যেমন ঝালমুড়ি বা ভেলপুরি, নান পুরি, মোমো অ্যান্ড সুপ, স্যান্ডউইচ, স্যালাড এগুলো খাওয়াই যায়। তবে স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

জাঙ্ক ফুড :  প্যাকেটবন্দি খাবারই জাঙ্ক ফুড নামে পরিচিত। যেগুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে বেশিদিন সংরক্ষণ করে রাখা হয়। এই ধরনের খাবার সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। তবে সব প্যাকেটবন্দি খাবারও আবর্জনা নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে কিন্তু পুষ্টির নামমাত্র থাকে না।

যেমন- বিভিন্ন রকমের চিপস, বিস্কুট, কেক, বিভিন্ন রকমের পানীয়, ভাজাভুজি , স্যান্ডউইচ, চকলেট রোল, চিড়েভাজা ইত্যাদি।

সব জাঙ্ক ফুড খারাপ নয়, তবে অল্প পরিমাণে তা খাওয়াই যায় যেমন কেক, চকলেট, ডার্ক চকলেট, ছোলাভাজা, বাদামভাজা ইত্যাদি।স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00