Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদিকে বিঁধতে কংগ্রেসের নতুন কর্মসূচি – হাম আদানি হ্যায় কৌন

টুইট করে কর্মসূচির প্রকাশ জয়রাম রমেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিন্ডেনবার্গ রিপোর্টে ফেঁসে যাওয়া আদানি ইস্যুতে এবার ময়দানে কংগ্রেস। রবিবার তারা নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে, যার শিরোনাম হাম আদানি হ্যায় কৌন। নতুন এই কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ। টুইট করে তিনি বলেন, আদানি ইস্যুতে শেয়ারবাজার ধাক্কা খেয়েছে। সেবি নাম করে জানিয়ে দিয়েছে, শেয়ারবাজারে হয়েছে জালিয়াতি। এত কিছুর পরেও প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন। তাই, কংগ্রেসে এবার মাঠে নামতেই হল। আমরা প্রতিদিন প্রধানমন্ত্রীর জন্য তিনটি করে প্রশ্ন রাখব। আজ, প্রথম দিন রইল তিন প্রশ্ন।

প্রধানমন্ত্রী, আপনি সব সময় ন্যায় নীতির কথা বলেন। আপনি নিশ্চই জানেন গৌতম আদানির ভাই বিনোদ আদানির নাম পানাপা পেপার্সে উঠেছিল। অভিযোগ ছিল শেয়ার জালিয়াতির। তারপরেও সেই আদানি পরিবারের অপর সদস্যকে শেয়ার বাজারে ব্যবসা করার অনুমতি দেওয়া হল কেন?

বিগত বছর ধরে আপনি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যেমন ইডি, সিবিআইকে  রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিরোধী নেতাদের পিছনে লেলিয়ে দিয়েছেন। অনুগ্রহ করে জানাবেন, আদানি গোষ্ঠীর, যাদের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে আপনার কেন্দ্রীয় সংস্থা কী পদক্ষেপ করেছে?

এটা কী করে সম্ভব হল যে সংস্থার এবং সংস্থার কর্তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেই সংস্থার হাতেই তুলে দেওয়া হল বিমানবন্দর, সমুদ্র বন্দর তৈরির বরাত? এটা কি চোখের ভুল? 

আরও পড়ুন আরও বেকায়দায় আদানি, এবার আরবিআই চাইল নথি

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00