Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অধীরকে হারানো পাঠানকে ‘জায়ান্ট কিলার’ আখ্যা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দলের পারফরম্যান্স পর্যালোচনা নিয়ে নবনির্বাচিত সাংসদ ও দলীয় নেতৃত্বের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে বহরমপুরে অধীর চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগের প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দুর্দান্ত লড়াই করেও যাঁরা হেরে গিয়েছেন তাঁদেরও কুর্নিশ জানিয়েছেন।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। গত বার ঘাসফুল শিবির জিতেছিল ২২ আসনে। অর্থা‍ৎ গতবারের চেয়ে সাতটি বাড়তি আসন পেয়েছে। লোকসভা ভোটে যাঁরা প্রার্থী ছিলেন তাদের নিয়ে শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,  সুব্রত বক্সি এবং দলের বিভিন্ন জেলার সভাপতিরাও হাজির ছিলেন। বৈঠকের শুরুতেই জেলাওয়ারি পারফরম্যান্স ও ওয়ার্ড ভিত্তিক ফলাফল পেশ করা হয়।

বৈঠকের শুরুতেই বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানের প্রশংসা করে মমতা বলেন, ‘পাঠান সত্যিই লড়াকু। ও জায়ান্ট কিলার।’ হুগলিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারানো রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগ আসনে জয়ী মিতালি বাগকেও শুভেচ্ছা জানান। সূত্রের খবর বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যাঁরা ভালো লড়াই করে হেরে গিয়েছেন, তাঁদের কুর্নিশ জানাচ্ছি। বিষ্ণুপুর আসনে সুজাতা ভাল লড়াই করে হেরে গিয়েছে। ওঁর ভেঙে পড়ার কোনও কারণ নেই। আমাদের দলের হয়ে ১২ জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছিলেন। তার মধ্যে ১১ জন জিতে এসেছেন। এবারের সংসদে আমাদের মহিলা সাংসদদের সংখ্যা অনেক বেশি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00