Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুলের পাশে হাঁটতে হাঁটতে হৃদরোগ, মহারাষ্ট্রে মৃত কংগ্রেস নেতা

‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন ঘটল বিপত্তি। রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কংগ্রেস নেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘ভারত জোড়ো’ যাত্রায় অনুমতি ছাড়া এক সিনেমার গান বাজানোয় কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্নাটকের এক আদালত। এবার ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন ঘটল বিপত্তি। রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কংগ্রেস নেতার। মৃত নেতা কৃষ্ণকুমার পান্ডে মহারাষ্ট্র কংগ্রেসের সেবাদলের অন্যতম সাধারণ সম্পাদক ছিলেন।

রাহুলের ‘ভারত জোড়ো’ যাত্রা সোমবার রাতে মহারাষ্ট্রে প্রবেশ করেছে। যাত্রার ৬২তম দিনের শুরুতে জাতীয় পতাকা হাতে রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশেদের সঙ্গে হাঁটছিলেন কৃষ্ণকুমার। বেশ কিছুক্ষণ হাঁটার পর অসুস্থ বোধ করেন তিনি। অন্য একজনের হাতে জাতীয় পতাকা দিয়ে দাঁড়িয়ে পড়েন সেবাদলের সাধারণ সম্পাদক। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আরএসএসের সদর দফতর নাগপুরে সংগঠন করতেন কৃষ্ণকুমার। তাঁর মৃত্যুতে নাগপুরে কংগ্রেসের সংগঠন বড়সড় ধাক্কা খেল। কৃষ্ণকুমার পান্ডের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল-সহ অন্য নেতারা। ‘ভারত জোড়ো’ যাত্রার ক্যাম্পেই তাঁকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেতারা। এমনিতে রাহুলের যাত্রার সঙ্গে একজন চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স থাকার কথা। ভারত যাত্রীদের নিয়মিত শারীরিক পরীক্ষাও করা হয়। কিন্তু কৃষ্ণকুমার পান্ডে প্রথম থেকে এই যাত্রায় সামিল হননি। মহারাষ্ট্র থেকেই তিনি যাত্রায় যোগ দেন। এক্ষেত্রে কংগ্রেস নেতার প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে হয়েছিল কিনা প্রশ্ন উঠছে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রেই থাকার কথা রাহুলদের। আগামী ১৫ দিনে মহারাষ্ট্রের ১৫টি বিধানসভা এবং ৬টি লোকসভা কেন্দ্র দিয়ে যাবে। মহারাষ্ট্রের ভিতরই ৩৮২ কিলোমিটার যাবে এই যাত্রা। যাত্রা চলাকালীন গোটা দুই জনসভাও করার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। কিন্তু ‘ভারত জোড়ো’ যাত্রার মহারাষ্ট্র পর্বের শুরুতেই দলীয় কর্মীর প্রয়াণে কিছুটা ধাক্কা খেল কংগ্রেস।

সাবধান! এই রোগে ভুগলে আমলকি একেবারেই খাবেন না

কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার পরেই বিয়ের মণ্ডপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরের

ক্রিকেট মাঠেই মর্মান্তিক মৃত্যু আম্পায়ারের

কীভাবে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রা ?

ছিঃ! মরণাপন্ন রোগী, হুঁশ নেই চিকিৎসকের, ব্যস্ত ‘রিল ভিডিও’ দেখতে

মাঝ আকাশে হৃদযন্ত্র বিকল, আক্রান্ত রোগীকে নতুন জীবনদান সহযাত্রী মহিলা চিকিৎসকের

কাজ হারাতেই মাথায় পড়ল বাজ, চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জুটমিল শ্রমিকের

এক লহমায় সব শেষ, বিয়ের ৭ দিন আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কুস্তিগীরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00