Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিখদের পাগড়ির সঙ্গে মুসলিমদের হিজাবের তুলনা চলে না, পর্যববেক্ষণ সুপ্রিম কোর্টের

শিখদের পাগড়ি ব্যবহারের সঙ্গে মুসলিম মহিলাদের হিজাব ব্যবহারের তুলনা চলে না। হিজাব মামলার শুনানিতে এমনই পর্যববেক্ষণ সুপ্রিম কোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : শিখদের পাগড়ি ব্যবহারের সঙ্গে মুসলিম মহিলাদের হিজাব ব্যবহারের তুলনা চলে না। হিজাব মামলার শুনানিতে এমনই পর্যববেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে হিজাব মামলার আবেদনের শুনানিতে মামলাকারীর আইনজীবী নিজামউদ্দিন পাশা বলেন, এক জন শিখ যখন পাগড়ি পরে স্কুলে যায়, তখন কি তাকে পাগড়ি খুলে স্কুলে ঢুকতে বলা হয়? এর যুক্তি উড়িয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা।

বৃহস্পতিবার হেমন্ত গুপ্তা বলেন, ‘পাগড়ির প্রয়োজনীয়তা রয়েছে। এই আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ বলেছে যে শিখদের জন্য পাগড়ি এবং কৃপাণ অপরিহার্য। এবং এগুলি দেশের সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত। তাই আমরা বলছি, শিখদের প্রথার সঙ্গে হিজাবের তুলনা করা ঠিক হবে না।’ এদিকে মামলাকারীর পক্ষে সওয়াল করা অপর এক আইনজীবী দেবদত্ত কামাত বলেন, ‘হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন কি না সে সম্পর্কে কর্নাটক, কেরল এবং মাদ্রাজ হাইকোর্টের তরফে ভিন্ন মত পোষণ করা হয়েছে। মাদ্রাজ এবং কেরল আদালত হিজাবকে একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসাবে গণ্য করেছে কিন্তু কর্নাটক হাইকোর্ট তা করেনি।’

প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কর্নাটক হাইকোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি চলছে। বিগত দিনে এই মামলার শুনানি চলাকালী অবশ্য সুপ্রিম কোর্টের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেওয়া হয়। এই বিষয়ে সুপ্রিম কোর্ট এর আগে বলে, ‘আপনি যদি কোনও রীতি মানতে চান বা অনুশীলন করতে চান, তাহলে তা অনুশীলন করার ধর্মীয় অধিকার আপনার থাকতেই পারে। হিজাব পরা অপরিহার্য হতেও পারে, আবার এটি অপরিহার্য নাও হতে পারে। একটি সরকারি প্রতিষ্ঠানে আপনি আপনার ধর্মীয় অনুশীলন চালিয়ে যাওয়ার বিষয়ে জোর খাটাতে পারেন কি না, সেটাই প্রশ্ন। কারণ আমাদের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ।’

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00