‘কোল্ডপ্লে’ কনসার্টের  টিকিট নিয়ে ভয়ঙ্কর কালোবাজারি, তল্লাশি অভিযানে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভুয়ো টিকিট বিক্রি নিয়ে অভিযোগ উঠেছে কোল্ডপ্লে এবং দিলজিৎ দোসাঞ্জের  কনসার্টে। আর এবার এই অভিযোগের ভিত্তিতে দিল্লি, মুম্বই, জয়পুর, চণ্ডীগড় এবং বেঙ্গালুরু জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি)। ইতিমধ্যেই  জালিয়াতি টিকিট বিক্রির বিষয়ে বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে। আর সেই  অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নামল ইডি।

বলা বাহুল্য, কোল্ডপ্লের “মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুর” এবং দিলজিৎ দোসাঞ্জের “দিল-লুমিনাতি” এর কনসার্টের জন্য  বহু মানুষ  টিকিট কাটেন। বুক মাই শো এবং জোম্যাটো লাইভের মতো অফিসিয়াল প্ল্যাটফর্মগুলিতে বিক্রি হয় টিকিট। আর এবার সেই টিকিট বিক্রি নিয়েই ওঠে কালোবাজারির অভিযোগ । ইতিমধ্যেই সেই অভিযোগের প্রেক্ষিতে পাঁচটি রাজ্যের ১৩ টিরও বেশি জায়গায় তল্লাশিতে নেমেছে ইডি।

উল্লেখ্য, এই টিকিটের কালোবাজারির জন্য ‘বুক মাই শো’ সংস্থার অপারেটর ‘বিগ ট্রি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর CEO আশিস হেমরজনী এবং কোম্পানির টেকনিক্যাল হেডকে তলব করেছিল পুলিশ। আর এবার কালোবাজারি নিয়ে তল্লাশি অভিযানে  নামল তদন্তকারী সংস্থা। বলা বাহুল্য, ২০২৫ সালে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মুম্বইতে  অনুষ্ঠিত হতে চলেছে ‘কোল্ডপ্লে’ কনসার্ট। আর সেই কনসার্টের আগেই টিকিট নিয়ে উঠল কালোবাজারির অভিযোগ।

পাক-অভিনেত্রীর সঙ্গে রোমান্স, ‘সর্দারজি ৩’ বিতর্কের পর ‘হাতজোড়’ করে জনসমক্ষে দিলজিৎ

হানিয়া আমিরই কাল, বর্ডার টু থেকে বাদ পড়তে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ

‘পাগড়ি পরেন, হিন্দু নন তাই এত হেনস্থা?’ দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ম্যানেজারের

‘দিলজিতের নাগরিকত্ব বাতিল করুন’, পাক অভিনেত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে মোদির কাছে আবেদন ফিল্ম বডির

হাজার কোটির অনলাইন প্রতারণা, ঠগদের ধরতে কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি ইডির

২৯ বছরের অপেক্ষার অবসান! শুরু হল সানি দেওলের ‘বর্ডার 2’-এর শুটিং

দুর্নীতির গঙ্গাসাগর, জ্যোতিপ্রিয়র জামিন বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডি’র আইনজীবীর

কলকাতায় ফের হদিশ মিলল টাকার পাহাড়ের, উদ্ধার কোটি-কোটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]