Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোট সরকার অটুট থাকার বার্তা চম্পাই সোরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ডে জোট সরকার অটুট রয়েছে। সরকারের পতনের কোনও সম্ভাবনা নেই। রবিবার সেই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। সম্প্রতি ঝাড়খণ্ডে কংগ্রেস বিধায়কদের একাংশের অসন্তোষের কথা প্রকাশ্যে আসে। এরপরই এবার মুখ খুললেন চম্পাই সোরেন।

কংগ্রেস বিধায়কদের অসন্তোষের কথা সামনে আসার পর এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করা হলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানান, ‘এটা কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। ওরা কী করবে না করবে, সেটা তাদের বিষয়। এই বিষয়ে কিছু বলার নেই। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে কংগ্রেসের কোনও বিরোধ নেই। সবকিছুই ঠিকঠাকই রয়েছে।‘ ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। চম্পাইয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে ও প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুরের।

উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা জোট সরকারের ৪২ জন বিধায়কদের মধ্যে কংগ্রেসের রয়েছে ১৭ জন বিধায়ক। পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রয়েছে ২৯ জন বিধায়ক। জানা গিয়েছে, এই ১৭ জন বিধায়কের মধ্যে ১২ জনের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে। ১২ জন বিধায়কদের মতে, যে চার জন কংগ্রেসের মধ্যে থেকে মন্ত্রী হয়েছেন, তাঁদের বদল করতে হবে। পুরনো মুখের জায়গায় নতুন মুখকে নিয়ে আসতে হবে। যদি মন্ত্রীদের পরিবর্তন না করা হয় তাহলে তাঁরা বিধানসভা অধিবেশন বয়কট করবে। গত শনিবার অসন্তোষ প্রকাশ করা বিধায়কদের সঙ্গে রাঁচির একটি হোটেলে দেখা করতে যান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেনের ছোট ছেলে বসন্ত সোরেন দেখা করতে যান ও কংগ্রেস বিধায়কদের বোঝানোর চেষ্টা করেন।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

‘ঝাড়খণ্ডের এক ইতিহাসের সমাপ্তি’, শিবু সোরেনের প্রয়াণে শোকাহত মমতা

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00