Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ে পুরভোটে বিজেপি ঝড়, ধুয়েমুছে সাফ কংগ্রেস-আপ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ভোট ময়দানে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে বিজেপির জয়রথ। কয়েক দিন আগেই দিল্লি বিধানসভা ভোটে বাজিমাত করে দীর্ঘ ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল পদ্মশিবির। আর এবার ছত্তিশগড়ের পুর ভোটেও বিজেপির জয়রথ অশ্বমেধের ঘোড়ার মতো ছুটল। আর পদ্মঝড়ের কাছে ধুয়েমুছে সাফ হয়ে গেল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। যদিও আপের সান্ত্বনা বলতে আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে খাতা খুলতে পেরেছে।

গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছত্তিশগড়ের বিলাসপুর-সহ ১০ পুরনিগম, ৪৯ পুর পরিষদ এবং ১১৪টি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ৪৪ লাখ ৭৪ হাজার। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৭৩ হাজার আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার। এদিন সকাল থেকে শুরু হয় ভোট গণনা। আর গণনার শুরু থেকেই কংগ্রেস-সহ অন্যান্য দলের প্রার্থীদের পিছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিলাসপুর-সহ ১০টি পুরনিগমের মেয়র পদেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস এবং আপকে শূন্য হাতে ফিরতে হয়েছে। ৪৯টি পুরসভার মধ্যে ৩৫টি গিয়েছে পদ্ম শিবিরের দখলে। মাত্র আটটিতে জিতেছে কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি জিতেছে একটিতে। পাঁচটি দখল করেছে নির্দলরা। ১১৪টি নগর পঞ্চায়েতের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৮১টিতে। রাজ্যের বিরোধী দল কংগ্রেস জয়ী হয়েছে ২২টিতে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি একটি ও অন্যান্যরা ১০টিতে জয়ী হয়েছে। পুরভোটে সাধারণ মানুষ বিজেপির উপরে ভরসা রাখায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সহায়।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00