Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: কোনও অঘটন ঘটল না। ঝাড়খণ্ড বিধানসভায় শক্তি পরীক্ষায় অনায়াসেই জিতে গেলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। ৮০ বিধায়কের মধ্যে ৪৭ বিধায়কই আস্থা ভোটের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ বিধায়ক। আস্থাভোটে জয়ের পরেই নতুন মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।

গত ৩১ জানুয়ারি রাতে জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চম্পাই সোরেন। শাসক জোটে ভাঙন ধরিয়ে বিজেপি রাজ্যে সরকার গঠনের চেষ্টা চালাতে পারে বলে অনুমাণ করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের বিধায়কদের রাতারাতি হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। রবিবার রাতে ফের হায়দরাবাদ থেকে রাঁচি ফিরিয়ে আনা হয় বিধায়কদের।

সোমবার সকালে আস্থা ভোট নিয়ে শুরু হয় বিতর্ক। আদালতের অনুমতি নিয়ে এদিনের আস্থা ভোট বিতর্কে অংশ নিয়েছিলেন ইডির হাতে গ্রেফতার হওয়া হেমন্ত সোরেন। আলোচনা শেষে ভোটাভুটির নির্দেশ দেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাত। কারা মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের পক্ষে রয়েছেন তা জানতে সমর্থনকারীদের দাঁরানোর নির্দেশ দেন তিনি। ৪৭ বিধায়ক দাঁড়িয়ে সমর্থন জানান। উল্টোদিকে ২৯ বিধায়ক দাঁড়িয়ে বিরোধিতা করেন। সংখ্যাতত্ত্ব বলছে, শাসক জোটের বিধায়কদের ভাঙানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আস্থা ভোটে চম্পাই সোরেন জেতার পরেই বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ‘ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী হয়েছেন চম্পাই সোরেন। বিজেপির অপারেশন খিচার ব্যর্থ হয়েছে। প্রথমে হেমন্ত সোরেনকে গ্রেফতার করিয়ে এবং পরে চম্পাই সোরেনকে দু’দিনের মধ্যে আস্থা ভোটে মুখোমুখি করিয়ে এক নোংরা খেলা চালানো হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হেমন্ত পত্নী কল্পনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00