সুখবর! ৩৫টি প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস কমাচ্ছে কেন্দ্র, তালিকায় রয়েছে হার্টের ও ডায়বেটিসের ওষুধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : চিকিৎসার খরচের পাশাপাশি ক্রমেই বাড়ছিল ওষুধের দাম। এতেই না বিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এবার প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সহ প্রায় ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানো হল। অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমায়, নিঃসন্দেহে চিন্তা অল্প হলেও দূর হয়েছে সাধারণ মানুষের।

জানা গিয়েছে, ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইজ অর্থাৎ খুচরো দাম কমিয়েছে কেন্দ্র। সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করেই কেন্দ্রের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুল ব্যবহৃত অত্যাবশ্যকীয় এই ওষুধের মধ্যে রয়েছে হার্টের ওষুধ থেকে শুরু করে ডায়াবেটিসের ওষুধ। ওই তালিকায় রয়েছে, অতি পরিচিত অ্যান্টিবায়োটিক, সুগার ও হার্টের ওষুধ। কিছু কিছু সাইক্রিয়াটিক ওষুধও রয়েছে তালিকায়। এই দাম কমায় বেশ কিছুটা কমন দামে এবার কেনা যাবে ওষুধগুলো।

হার্ট, ডায়বেটিক্সের ওষুধ এখন খুব ব্যবহৃত। প্রায় বাড়িতেই এই ওষুধগুলো ব্যবহার হয়। এই অতি প্রয়োজনীয় ওষুধগুলো দাম বাড়লে সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব হয়না। বিশেষ করে সমস্যায় পড়েন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। এবার তাদের কথা চিন্তা করেই এই ওষুধগুলোর দাম কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র।

কী কী ওষুধ রয়েছে তালিকায়?

অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন , মেটফর্মিন, অ্যাটোরভাস্ট্যাটিন। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের জন্য কোলেক্যালসিফেরল ড্রপ এবং ডাইক্লোফেনাক ইনজেকশনের মতো গুরুত্বপূর্ণ ওষুধের দামও কমানো হয়েছে।

জানানো হয়েছে, ওষুধের দাম কমানোর তালিকা প্রতিদোকানে বিক্রেতা বা ডিলারকে ঝুলিয়ে রাখতে হবে।ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নেওয়া হলে আইনি শাস্তির মুখে পড়তে হবে।

বহুগুণে সমৃদ্ধ জাম, খাদ্য তালিকায় রাখলেই দূরে পালাবে একাধিক রোগ

কীভাবে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রা ?

মমতার শিশুসাথী প্রাণ বাঁচাল ৯ বছরের শিশুর, হার্টে ছিল ফুটো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]