Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পতিতাবৃত্তির র‍্যাকেট ফাঁস বেঙ্গালুরুর গোয়েন্দা শাখার, বাংলার ৮-সহ ২৬ মহিলা উদ্ধার

৯ জন পাণ্ডাকে আটক করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পতিতা বৃত্তি চক্রের পর্দা ফাঁসে বড় সাফল্য বেঙ্গালুরু পুলিশের। চাকরি দেওয়ার টোপ দিয়ে মহিলাদের পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করার কাজে সক্রিয় ছিল একটি চক্র। তদন্তে নেমে নির্যাতিত ২৬ মহিলাকে উদ্ধার করল বেঙ্গালুরু পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। পাশাপাশি চক্রের ৯ পাণ্ডাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের নারী সুরক্ষা শাখার আধিকারিকরা দেশের বিভিন্ন রাজ্যে হানা দিয়ে ২৬ জন মহিলাকে উদ্ধার করেছে। পাশাপাশি মহিলাদের জোর করে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করার কারণে ৯ জন পাণ্ডাকে আটক করেছে। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মহিলাদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক মাস আগে বেঙ্গালুরুতে আনা হয়েছিল। কিন্তু কোনও চাকরি না দিয়ে তাদেরকে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য বাধ্য করা হয়। উদ্ধার হওয়া ২৬ মহিলার মধ্যে পশ্চিমবঙ্গের ৮ জন রয়েছেন। মুম্বইয়ের রয়েছেন ৯ জন, দিল্লির ৪ জন এবং ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের একজন করে।

গত ৮ জুন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন সেন্ট্রাল ক্রিমিনাল ব্রাঞ্চের আধিকারিকরা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, প্রথমে এই চক্রের পাণ্ডারা ফোন করে মহিলাদের চাকরির টোপ দেয়। এরপর জ্ঞানভারতী থানা এলাকার এম বিশ্বেশ্বরায়া লেআউট (Sir M Visvesvaraya Layout) এর একটি ঠিকানায় তাদের সঙ্গে দেখা করে। ওই ঠিকানাকে পতিতাবৃত্তির কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রিল বানাতে গিয়ে নির্মীয়মাণ ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর

প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকতা, খুন, স্ত্রীর কাটা মাথা হাতে থানায় স্বামী  

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

কর্ণাটক হাইকোর্টে বৃহস্পতিবারই শুনানি বেঙ্গালুরু পদদলিত মামলার

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

নৃত্য শিক্ষকের বিরুদ্ধে গাড়ির মধ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00