নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে নানান ভিডিও। যার মধ্যেই মজার ভিডিও রয়েছে আবার হাড়হিম ভিডিয়োও রয়েছে। তবে এবার যে ভিডিওটি ভাইরাল হল, তা দেখলে এক ঝটকা খাবেন আপনিও। ভিডিওটি ধরা পড়েছে বাগপতের একটি রাস্তার CCTV তে। যেখানে দেখা যাচ্ছে, এক বাড়ির বারান্দায় খাটের উপর কম্বল গায়ে চাপিয়ে ঘুমাচ্ছে এক যুবক। তার উপর দিয়ে একটি কালো বিষাক্ত সাপ হামাগুড়ি দিচ্ছে। যুবকটি নড়াচড়া করতেই সাপটি তাঁকে ছোবল দেয়। যুবকটি টলতে টলতে বিছানা থেকে উঠে আতঙ্কে ঘরের দরজায় পৌঁছয়। এবং মাটিতে লুটিয়ে পড়েন।এবং ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে, সাপের কামড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ ঘটনাটি বাগপতের ছাপরাউলি এলাকার লুম্ব গ্রামে ঘটেছে। যুবকটির নাম মনোজ।
মনোজ স্থানীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন। ঘটনার সময় তিনি রেস্তোরাঁর একটি ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাতে একটি বিষাক্ত সাপ মনোজের ঘরে ঢুকে কামড় দেয়। এই পুরো ঘটনাটি রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সাপটি মনোজের উপর হামাগুড়ি দিচ্ছে। যখন সে আতঙ্কে উঠে দাঁড়ায়, তখন তাকে কামড় দিয়ে দেয়। সাপের কামড়ের পরপরই মনোজের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরিবার তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষনে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সেখানে পৌঁছানোর আগেই পথেই মৃত্যু হয় যুবকটির। গ্রামবাসীরা জানান, মনোজ খুব পরিশ্রমী ছেলে ছিলেন। তিনি রেস্তোরাঁয় কাজ করে তাঁর পরিবারের ভরণপোষণ করতেন।
চার ভাইবোনের মধ্যে মনোজ ছিলেন সবার ছোট। তার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন এবং তার বড় ভাই গ্রামের বাইরে কাজ করে। এমন পরিস্থিতিতে, মনোজ খুব অল্প বয়সেই বাড়ির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে। গ্রামের মানুষ প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যেন পরিবারটি আর্থিক সহায়তা পায় যাতে তারা এই সংকটের সময়ে কিছুটা স্বস্তি পেতে পারে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বর্তমানে সাপের কামড়ের ঘটনা অনেকটা কমে গেলেও গ্রামে গ্রামে এখনও সাপের ছোবলে মৃত্যুর খবর পাওয়া যায়।