আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠান কিনা, সিদ্ধান্ত নিতে পারল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠানের স্বীকৃতি পাবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত জানাল না শীর্ষ আদালত। তবে পাঁচ দশকের বেশি সময় আগে ১৯৬৭ সালে সুপ্রিম কোর্টের দেওয়া রায় খারিজ করে দিয়েছে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অবশ্য রায় দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে। চার বিচারপতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসাবে মর্যাদার পক্ষে রায় দিয়েছেন। বাকি তিন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন। একই সঙ্গে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, কোনও  প্রতিষ্ঠান সংখ্যালঘু তকমা পাবে কিনা তার মানদণ্ড স্থির করবে তিন বিচারপতির বেঞ্চ।

১৯৬৭ সালে সুপ্রিম কোর্টের রায়েই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা হারিয়েছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ১৪ বছর বাদে ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্রী ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে দিয়েছিল। ২০১৬ সালে এলাহাবাদ হাইকোর্ট ১৯৮১ সালের সংশোধনীকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয়। হাইকোর্টের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকারের একটি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু সংস্থার মর্যাদা পেতে পারে না। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া এবং শিক্ষকরা।

শীর্ষ আদালতে মামলার শুনানিতে মোদি সরকারের তরফে জানানো হয়, তারা ১৯৮১ সালে কংগ্রেস সরকারের পাশ করানো সংশোধনী বাতিল করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিতে চায়। কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, ‘১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রাক-স্বাধীনতা যুগেও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তাই তাকে কেবলমাত্র সংখ্যালঘুদের জন্য বলা যেতে পারে না।’

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]