Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোল পাল্টে যাবে ব্যান্ডেল সহ রাজ্যের ১৭টি স্টেশনের, ঘোষণা রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোল পাল্টে যাবে ব্যান্ডেল, দমদম, নৈহাটির মতো বেশ কয়েকটি স্টেশন। সম্প্রতি পূর্ব রেলের তরফে এই কথাই জানানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, গোটা দেশে যে ২৮টি রেল স্টেশনের উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে, এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৭টি স্টেশন।

শনিবার রেলের তরফে জানানো হয়েছে, গোটা দেশে ২৮টি রেল স্টেশনের উন্নয়নের জন্য ৭০৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এরমধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই বরাদ্দ হয়েছে ১৭টি রেল স্টেশন। এই ১৭টি রেল স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৫৪৪ কোটি টাকা। উল্লেখ্য, রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ২৮টি স্টেশনে নতুন করে সাজিয়ে তোলা হবে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে সব স্টেশনে আধুনিকিকরণের কাজ হবে, সেই সব স্টেশনগুলির মধ্যে ব্যান্ডেল স্টেশনে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র ব্যান্ডেল স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। ব্যান্ডেল স্টেশন ছাড়া যে সব স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসাবে গড়ে তোলা হবে, সেগুলি হল বারাসত, দমদম, গেঁদে, কল্যাণী, নৈহাটি, বনগাঁ ও সোনারপুরের মতো স্টেশন। এছাড়াও সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে পানাগড়, ধুলিয়ান গঙ্গা, জঙ্গিপুর রোড, বালি, চন্দননগর, ডানকুনি, বনগাঁ স্টেশনকে।

 

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

পুজোর আগেই পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সূচি বদল, জেনে নিন বিস্তারিত

ব্যান্ডেলে কলকাতা পুরনিগমের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ যুবক

ব্যান্ডেলে খুনের ঘটনায় আটক মৃতের কলেজ পড়ুয়া ভাইপো

তরুনীকে রাস্তায় পিষে মারল সিমেন্ট বোঝাই লরি, উত্তপ্ত ব্যান্ডেল

তৃণমূলের হয়ে প্রচার করায় হকারদের নির্যাতন-গ্রেফতারি RPF’র

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00