Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন, অভিযুক্ত পলাতক

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকার বদলেছে। কিন্তু  ধর্ষণের ঘটনা কমেনি। সোমবার রাজস্থানের বারমেরে ধর্ষণের ঘটনা ফের সামনে এল। ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, জলের ট্যাঙ্কের ভিতর থেকে পাওয়া গিয়েছে ওই নাবালিকার দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত রবিবার সকালে নাবালিকার পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেইসময় প্রহ্লাদ্রম নামে তাঁর এক স্কুল শিক্ষক নাবালিকার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে স্কুল শিক্ষক। ধর্ষণের পর নাবালিকাকে খুন করা হয়। খুন করার পর জলের ট্যাঙ্কের ভিতর নাবালিকার দেহকে ফেলে দেন ওই স্কুল শিক্ষক।

বাকাসার পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সুরভান সিং জানান, বিয়ের অনুষ্ঠান সেরে যখন নাবালিকার পরিবারের সদস্যরা বাড়িতে ফেরে, তখন প্রথমে নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার দেহ জলের ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে ধরা সম্ভব হয়নি। অভিযুক্ত শিক্ষকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিছুদিন আগে কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজস্থানে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলেও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এরফলে রাজস্থানের আইন শৃঙ্খলা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস! পুলিশের জালে ৪

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00