নির্বাচনে ভরাডুবি হতেই অজিতের এনসিপিতে ভাঙন, দল ছাড়লেন ৪ শীর্ষ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল।  তাই বিধানসভা নির্বাচনের আগেই মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় রদবদল। অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ( NCP) ছাড়লেন চার শীর্ষ নেতা। ইতিমধ্যেই তাঁরা ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-তে তাঁরা যোগ দেবেন।

অজিত পওয়ারের এনসিপি ছেড়েছেন  পিম্পরি-চিঞ্চওয়াড় ইউনিটের প্রধান অজিত গাভনে, পিম্পরি চিঞ্চওয়াড় স্টুডেন্টস উইংয়ের প্রধান যশ সানে এবং প্রাক্তন কর্পোরেটর রাহুল ভোঁসলে এবং পঙ্কজ ভালেকর।  বলা বাহুল্য, বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অজিত পওয়ারের শিবিরের কিছু নেতা শরদ পওয়ারের শিবিরে ফিরতে চলেছেন। তবে জুন মাসেই এক বক্তব্যে শরদ পওয়ার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ,’  যাঁরা তাঁর দলকে দুর্বল করেছে তাদেরকে নেওয়া হবে না। বরং এমন নেতাদের যোগদান করান হবে, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না।‘ এখন প্রশ্ন অজিতের দলের চার শীর্ষ নেতাকে কী আদৌ দলে নেবেন শরদ পওয়ার।

উল্লেখ্য, ২০২৩ সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এনসিপি।  শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহাযুতি জোটে যোগ দেন বিধায়কদের নিয়ে। তাঁকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচনে শরদ পওয়ারের এনসিপি যেখানে ৮টি আসন পেয়েছে, সেখানে অজিতের দল পেয়েছে মাত্র ১ টি আসন। আর এই ফলাফল হতেই অজিতের শিবির থেকে পদত্যাগ করলেন শীর্ষ নেতারা।

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

সরপঞ্চকে খুনের ঘটনায় নাম ছড়াতেই তড়িঘড়ি ইস্তফা মহারাষ্ট্রের মন্ত্রীর

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

জোট ভেঙে দিল্লি বিধানসভা ভোটে ১১ কেন্দ্রে প্রার্থী ঘোষণা অজিত পওয়ারের এনসিপি’র

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

মহারাষ্ট্রে মন্ত্রিসভায় দফতর বন্টন, কার ভাগ্যে কী জুটল?

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬৫.১ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]