Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করমণ্ডল দুর্ঘটনায় তিন রেল কর্মীকে গ্রেফতার করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পিছনে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রেলের তিন কর্মীকে গ্রেফতার করল সিবিআই। ধৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল)) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার। ধৃত তিন রেলকর্মীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাট, খুনের চেষ্টা ও অন্তর্ঘাতের অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরুহাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ওই ভয়াবহ দুর্ঘটনায় ২৯৩ জন প্রাণ হারিয়েছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গেরই শতাধিক বাসিন্দা প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন এক হাজারের বেশি যাত্রী। ২৯১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে রেলের তরফেও অন্তর্ঘাতের সম্ভাবনার কথাও বলা হয়।

 

উদ্ধারকার্য শেষ হওয়ার পরেই আচমকা দুর্ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর সিদ্ধান্ত নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও রেল দুর্ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে কেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তদন্তের দায়িত্বভার পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলের পাশাপাশি সিগন্যাল রুমও ঘুরে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল)) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান টেকনিশিয়ান পাপ্পু কুমারের সন্দেহজনক ভূমিকার প্রমাণ পান তদন্তকারীরা। তিন জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00