আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সুপ্রিম কোর্ট ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানার জরুরি আবেদন খারিজ করে দিল।তিনি মার্কিন সুপ্রিম কোর্টে ভারতে ফিরবেন না বলে আবেদন জানিয়েছিলেন।কিন্তু সেই আবেদনে সায় দিল না মার্কিন সুপ্রিম কোর্ট। আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই তাঁকে ভারতীয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে।
গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট।সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি। আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মূল চক্রী তাহাউর রানা আবেদনপত্রে লিখেছেন, ‘আমি পাকিস্তানি একইসঙ্গে মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর নির্মম অত্যাচার চালাবেন। আমি ভারতে ফিরে যেতে চায় না। দয়া করে আমেরিকায় থাকার অনুমতি দিন।’
মুম্বই হামলার মূল মাস্টারমাইন্ড বর্তমানে আমেরিকার জেলে বন্দি রয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তার পরে ওয়াশিংটনের আদালতে এই মামলা ওঠে। প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। তবে কোন লাভ হয় নি।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার তদন্তে নামে ভারতীয় গোয়েন্দারা।এই হামলার মাস্টারমাইন্ড রানার যোগ সূত্র পান ভারতীয় গোয়েন্দারা।এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।তবে রানার আবেদন খারিজ করে দেওয়ায় আশার আলো দেখতে পাচ্ছে ভারত। আশঙ্কা করা হচ্ছে খুব রানাকে ভারতে ফেরাতে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করবে মার্কিন আদালত।