Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু ১৫ পূণ্যার্থীর, নিখোঁজ ৩৫

দুর্গম আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অমরনাথ গুহার (Amarnath Shrine) কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে (Cloudburst ) মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৫ পূণ্যার্থীর। আরও ৩৫ পূণ্যার্থীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে তীর্যাত্রীদের ২৫টির বেশী অস্থায়ী শিবির। যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা (national disaster response teams)। সেনা হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। কিন্তু দুর্গম আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা (Amarnath Shrine) এবং কালীমাতার (Kalimata)  মাঝামাঝি এলাকায় আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি আছড়ে পড়ে। তার পরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রবল জলের তোড়ে ভেসে যায় একাধিক অস্থায়ী শিবির। শিবিরে থাকা পূন্যার্থীদের অনেকে ভেসে যান। ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে পুলিশ, ইন্দো-টিবেটিয়ান সীমান্ত পুলিশের জওয়ানরা। পরে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির সময়ে শিবিরগুলিতে ১০ থেকে ১২ হাজার পূণ্যার্থী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৫ জন পূণ্যার্থীর মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ৪০ জনের মতো তীর্থযাত্রীর কোনও খোঁজ মিলছে না।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি (IG, Jammu-Kashmir Police)  বিজয় কুমার (Vijay Kumar) সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, প্রবল জলের তোড়ে অমরনাথ যাত্রীদের জন্য তৈরি বেশ কয়েকটি লঙ্গরখানা ভেসে গিয়েছে। আহতদের উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু রাত হওয়ায় উদ্ধারকার্য চালাতে প্রতিকুলতার মুখে পড়তে হচ্ছে।

বান্দিপোরায় অনুপ্রবেশে রুখে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

‘কোন গর্তে লুকিয়ে আছেন?’ পাক সেনা প্রধানকে নিয়ে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানকে প্রত্যাঘাতের নীল নকশা চূড়ান্তে প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে মোদি

জম্মুর একাধিক জেলে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গোয়েন্দাদের ব্যর্থতার দিকে আঙুল নিহত সমীর গুহের স্ত্রীর

ভ্রমণসূচিতে বৈসরন, ভাগ্যের লিখনে প্রাণরক্ষা রাজ্যের ৩৮ পর্যটকের

‘ভগবানের কৃপা’, সিদ্ধান্ত বদলেই প্রাণরক্ষা কৃষ্ণনগরের দম্পতির

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00