Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদানি গ্রুপের বিপর্যয়ে লাভবান হয়েছে ১২ দেশি-বিদেশি সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেয়ারবাজারে গৌতম আদানির মালিকানাধীন আদানি গোঠীর সংস্থার শেয়ারে ধস নামায় লাভবান হয়েছে এক ডজনের মতো সংসথা। তাদের মধ্যে বেশ কয়েকটি বিদেশি সংস্থাও রয়েছে। আদানি গোঠীর শেয়ারের শর্ট সেলিং করে তারা মুনাফা লুটেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

চলতি বছরের জানুয়ারি মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্টের পরেই ভারতীয় শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। আদানি গোষ্ঠীর শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। কার্যত শর্ট সেলিং শুরু হয়। শর্ট সেলিং হল বিনিয়োগের এক বিশেষ কৌশল। প্রথমে সংস্থার শেয়ার বেশি দামে বিক্রি করে দিয়ে পুনরায় কম দামে কিনে নেওয়া হয়। আর তাতে শেয়ারবাজার থেকে মোটা মুনাফা কামায় বিনিয়োগকারী সংস্থাগুলি।   

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে  ভারতীয় শেয়ারবাজারের ধস নিয়ে তদন্তে নেমে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) জানিয়েছেন ইডি। তাতে বলা হয়েছে, শর্ট সেলিং থেকে উপকৃত সংস্থাগুলি কেউই আয়কর বিভাগের কাছে নিজেদের মালিকানার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের  রিপোর্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন আগে কয়েকটি সংস্থা এই শর্ট সেলিং ব্যবসা শুরু করে। প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে কারচুপির অভিযোগ আনে মার্কিন সমীক্ষক সংস্থা হিন্ডেনবারগ রিসার্চ। রিপোর্টটিতে বলা হয়, এক দশক ধরে আদানি গোষ্ঠী তাদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে গিয়েছে। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। 

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00