পঞ্জাবের অমৃতসরে বিষ মদ পানে মৃত্যু ১৭ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: মদের নেশাই কাড়ল প্রাণ। পঞ্জাবের অমৃতসরে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ১৭জনের। জানা গিয়েছে, বিষমদের জেরে পঞ্জাবের অমৃতসরের মোট ৪ জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। থেরওয়াল, মারি, পাতালপুরী এবং ভাঙালি গ্রামে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, অমৃতসরের ৪টি গ্রাম থেকে অনেকের অসুস্থতার খবর আসছিল। রাতেই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আরও ৩ জন অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।  এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

অমৃতসর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যে থেকে ওই ৪ গ্রামে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে খবর আসে। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও ৩ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। পুলিশের প্রাথমিক সন্দেহ বিষমদে আশক্তিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ আরো জানিয়েছে, বিষ মদের সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য  নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার। সেই মতো অভিযান চলছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে কঠোর ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। মদের ব্যবসায়ীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে সাংরুরে ভেজাল মদের কারণে ২৪ জনের মৃত্যু হয়েছিল। মাঝেমধ্যে বিষমদের কারণে মৃত্যুর খবর সামনে আসে। ২০২০ সালেও পঞ্জাবজুড়ে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

হাড়হিম দৃশ্য! পুরুলিয়ায় রেললাইনের ওপরে ২ নাবালিকা সহ ৩ দেহ, চাঞ্চল্য

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

মিশিগান হামলা! ওয়ালমার্টে ছুরির আঘাতে আহত ১১, গ্রেফতার অভিযুক্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]