ডিম ছাড়া সুস্বাদু এই কেক বাজিমাত করবে বড়দিনে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আসতে আর বাকি ১২ দিন। এরমধ্যেই সপ্তাহান্তের ছুটির আমেজে গা ভাসিয়ে দিয়েছেন অনেকেই। ছুটির দিনে বাঙালি শীতের আমেজে বসে কেক-এ যে মন ডোবাবেন তা তো সকলেই জানে! এই বড়দিনের মরশুমে চমকপ্রদ কেক বানাতেই হবে। অনেকে আছে যারা ডিম পছন্দ করেন না। আবার অনেকে নিরামিষভোজী।তাঁদের জন্য রইল ডিম ছাড়া মজাদার কেক বানানোর রেসিপি। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ১ কাপ ময়দা, ১ কাপ চিনি ও এক টেবিল চামচ বেকিং সোডা,অর্ধেক কাপ কোকো পাউডার, অর্ধেক চামচ লবন, অর্ধেক কাপ তেল, অর্ধেক কাপ গরম জল, অর্ধেক কাপ ঠাণ্ডা দুধ, ১ চামচ ভ্যানিলা ক্রিম, ২ চামচ দই

প্রণালী : প্রথমেই একটি পাত্র নিন। তাতে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি ও লবন সব মিশিয়ে নিন। এই মিশ্রণ যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখুন। এরপর আলাদা পাত্রে ঢালুন অর্ধেক কাপ তেল ও অর্ধেক কাপ গরম জল। এগুলি ভালো করে মিশিয়ে নিন।এরপর দুধ ও ভ্যানিলা ক্রিম তেল জলের সঙ্গে মিশিয়ে নিন।

আরও পড়ুন : মিষ্টি নয়, সান্ধ্য আড্ডায় চেখে দেখুন এই ‘ঝাল পিঠে’

এরপর আলাদা আরও একটি পাত্রে ভালো করে দই ফেটিয়ে নিতে হবে। ওই মিশ্রণে দই দিয়ে ভালো করে তা মসৃণ মিশ্রণ বানিয়ে নিন। এরপর যে পাত্রে  ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, নুনের মিশ্রণ রয়েছে, তাতে ঢেলে দিন দই, তেল, জল, দুধ, ভ্যানিলার মিশ্রণ। এবার সবটা ভালো করে মিশিয়ে নিন। এরপর কেক বানানোর পাত্রে গোটা মিশ্রণটি ঢেলে নিন। এবার আসবে বেক করার পালা। ১৬০ ডিগ্রি তাপমাত্রায় এই মিশ্রণটিকে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করে নিতে হবে। তবে মাঝে মাঝে দেখতে হবে বেকিং কতটা হয়েছে। গার্নিশিংয়ে চকোলেট গুঁড়ো আর চকোলেট সিরাপ দিতে পারেন। এতে খেতে অনেকটা সুস্বাদু হবে।

সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন কিশোর কুমারের প্রিয় ভেটকির এই পদ…

এ স্বাদের ভাগ হবে না ! চেখে দেখুন চিংড়ির পাটিসাপটা…

ক্রিসমাসে বাঙালি কেন পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায়? ইতিহাস জানলে চমকে যাবেন…

মদ -হুইস্কি নয়, ক্রিসমাসে গ্লাসে থাকুক মজাদার এই বিশেষ পানীয়

ক্রিসমাসের দিন ক্যারোল কেন গাওয়া হয় জানেন ?

সস্তায় বড়দিনের কেক খুঁজছেন, নিশ্চিন্তে ঢুঁ মারতে পারেন নিউমার্কেটের ৫ দোকানে

একঘেঁয়েমি ছাড়ুন..ঝটপট বানিয়ে ফেলুন মুরগির রসোল্লা

আতিথেয়তায় ত্রুটি থাকবে না, লোভনীয় এই পিঠে বানিয়ে গরমা গরম পরিবেশন করুন…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]