Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একঘেঁয়েমি ছাড়ুন..ঝটপট বানিয়ে ফেলুন মুরগির রসোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল ছুটির দিন। আজকের দিনে বাড়িতে ভালমন্দ হবে না তাও কি হয় নাকি। পরিবারের সকলে মিলে এক টেবিলে খাওয়ার মজাই আলাদা। একঘেঁয়েমি রান্না খেতেও ভাল লাগে না। তাই কিছু অন্যরকম করা দরকার। তবে আর দেরি কেন! ছুটির দিন বাজারে গিয়ে কিনে আনুন মুরগির মাংস। আর অল্প তেলমশলায় তা দিয়েই বানিয়ে ফেলুন রসোল্লা। রইল প্রণালী…

উপকরণ : ১ কেজি মুরগির মাংস, স্বাদ মতো লবন ও চিনি, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ৫-৬টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ কাপ দই, ৩ টেবিল চামচ ঘি, ২১ কাপ পেঁয়াজ কুচি ও ৩-৪টি তেজপাতা

প্রণালী : প্রথমে একটি ননস্টিক পাত্রে মুরগির মাংসের সঙ্গে পেঁয়াজ কুঁচি, তেজপাতা, চেরা কাঁচালঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, টক দই, নুন দিয়ে ভাল করে মেখে চটকে নিন। এবার গ্যাসের আঁচ ধীমে করে ঢেকে দিন মিনিট দশেকের জন্য। তার পর ঢাকা খুলে স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিন।

মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। মুরগির মাংস সেদ্ধ হয়ে গেলে আর ঝোল শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ব্যস রেডি রসোল্লা। এবার গরম গরম পোলাও  কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

শীতের পোশাক তুলে রাখছেন ? এগুলো মাথায় রাখছেন তো?

রেস্তোরাঁর মত ডাল মাখানি এবার বাড়িতেই,রইল রেসিপি

ভালবাসা দিবসে পাতে হোক মুরগির মাংসের ভুনা খিচুড়ি

‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন সর্ষে-মাটনের ঝাঁঝালো পদ..

সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন কিশোর কুমারের প্রিয় ভেটকির এই পদ…

সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

রোগা হতে চান ? একবার চুমুক দিন এই পানীয়ে..

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00