জেনে নিন ঘরে বসে বিয়ে বাড়ির স্টাইলে বাটার চিকেন বানাবেন কীভাবে!

Share:

নিজস্ব প্রতিনিধি : পাতে একটু চিকেনের ছোঁয়া না পেলে মনটা তো খারাপ হবেই। তবে মন খারাপ করে লাভ নেই। ভরা বর্ষার মরশুমে উপভোগ করুন ‘বাটার চিকেন’।চিকেনের অনেক পদ খেয়েছেন এবার স্বাদ বদলাতে পারেন একটু অন্যরকমভাবে বানিয়ে। অনুষ্ঠানবাড়ি হোক বা বিয়েবাড়িতে প্রায় হয়ে থাকে বাটার চিকেন।তবে আপনিও সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। জেনে নিন কীভাবে বানাবেন!

উপকরণ : চিকেন ৫০০ গ্রাম, ধনেপাতা কুচি, ম্যারিনেট করতে- লাল লঙ্কা গুঁড়ো, আদা ও রসুন বাটা, ১০০ গ্রাম টক দই, স্বাদ মতো লবন।গ্রেভির জন্য- সাদা মাখন ১৮০ গ্রাম, টমেটো পিউরি(টমেটো বাটা) ৫০০ গ্রাম, লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, মৌরি (থেঁতো করা),চিনি

প্রণালী : প্রথমে চিকেনগুলি ভাল করে ধুয়ে নিন। এবার একটি বাটিতে আদা, রসুন বাটা, দই, লবন ও লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। এবার ভাল করে ফেটিয়ে নিন।চিকেন এই মিশ্রণে ম্যারিনেড করে ফ্রিজে সারা রাত রেখে দিন। সারা রাত না রাখতে পারলে অন্তত ৬ ঘণ্টা রাখতে পারলে ভাল হয়।

এবার ম্যারিনেড করা চিকেন তন্দুর বা ওভেনে সেঁকে নিন যতক্ষণ না এর বেশিরভাগটা সেদ্ধ হয়ে আসছে। এবার কড়াইতে সাদা মাখন গরম করে নিন।এর মধ্যে টোম্যাটো‌ পিউরি দিন। ২-৩ মিনিট নেড়ে জিরে, চিনি, লাল লঙ্কা গুঁড়ো ও লবন দিন।

ভাল করে মিশিয়ে ম্যারিনেড করা চিকেন দিন। সাদা মাখন, কাঁচা লঙ্কা, থেঁতো মৌরি দিয়ে ৩-৪ মিনিট নেড়ে চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না হতে দিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। নান পুরি, পরোটা বা সাদা ভাতের সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন।  

বর্ষায় বেগুন ভাজা দিয়ে জমিয়ে হোক খিচুড়িভোজ, জেনে নিন পদ্ধতি

হেঁশেলে ডাল থেকে পরোটা বেঁচে গেছে ? তা দিয়েই খুদের মন ভোলান…

রেস্তোরাঁর পদ এবার বাড়িতে, নতুন বছরের শুরুটা হোক চিকেনের সুস্বাদু এই রেসিপি দিয়ে

সর্ষে বাটা দিয়ে শিমের এই পদ খেলে প্রেমে পড়ে যাবেন…

শীতের আড্ডা জমে ক্ষীর, ডিম মোমো’র স্বাদে মুখে ফুটবে হাসি

রোজ একঘেয়ে খেতে ভাল লাগছে না ? শীতের বিকেলে বানিয়ে নিন পালং রুটি

চা’র সঙ্গে ‘টা’ চাই? জিভে জল আনবে ‘লটে মাছের এই চপ’

কুকারে একবার চেখে দেখুন মুরগির মাংসের সুস্বাদু এই রেসিপি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]