Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের আড্ডা জমে ক্ষীর, ডিম মোমো’র স্বাদে মুখে ফুটবে হাসি

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘মোমো’ মানেই এক মুখ হাসি..। আবেগের আরেক নাম মোমো। অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই খাবারটি। তার উপর এখন শীতকাল। রাস্তার দিকে গরম গরম ধোঁয়া ওঠা মোমো না খেলে কার পেটের ভাত হজম হবে ? তবে রোজ রোজ বাইরের খাবার মোটেও স্বাস্থ্যকর নয়। এখন শীতকাল একটু এদিক তো ওদিক হলেই চেপে ধরবে রোগ-ব্যাধী। তাই রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। ঘরে বসে বানিয়ে নিন ডিম মোমো। নামমাত্র উপকরণ লাগে। জানুন বানাবেন কীভাবে।

উপকরণ : ডিম ৫টি, টমেটো ২ টি, পেঁয়াজ ১টি, রসুন, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, ময়দা ৪ কাপ ও সামান্য ধনেপাতা

প্রণালী :  প্রথমে ডিম সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন। তারপর ম্যারিনেট করুন এই মশলা গুলো দিয়ে, ১/৪ চা চামচ লবণ, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ১০-১৫ মিনিট ধরে রেখে দিন।

এদিকে আদা, রসুন, লঙ্কা ও পেঁয়াজ বেটে নিন। এবার ময়দা নরম করে মেখে রাখতে হবে। নরম করে মাখার জন্য গরম জল দিয়ে ময়দা মাখতে পারেন। মোটামুটি ২০ মিনিটের মত মাখতে হবে, তারপর একটা ভেজা কাপড় চাপা দিয়ে মশলা করতে যেতে হবে।

একটি প্যানে তেল নিয়ে ডিম আধা মিনিট হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এক চিমটি চিনি দিয়ে তেল নেড়ে পেঁয়াজ ভেজে নিন, একটু বাদামি হয়ে এলে আদাবাটা দিয়ে একটু ভেজে নিন। এবার ওর মধ্যে টুকরো করে কাটা টমেটো যোগ করুন। তাতে আধা চা চামচ করে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিন।

ভাল করে নাড়াচাড়া হয়ে গেলে গ্রেভি হয়ে আসবে। এবার রসুন বাটা দিয়ে ঢেকে রান্না করুন। মসলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করুন। এরপর ভাজা ডিম, আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিন। স্বাদমত লবণ দিন। যদি গ্রেভি থাকে একটু গ্রেভিটা শুকনো করে নিন। শেষে এক স্লাইস লেবুর রস মেশাতে হবে। ব্যাস মোমোর পুর রেডি।এবার ময়দার ডো থেকে ছোটো করে লুচির মতো লেচি কেটে নিন।

আরও পড়ুন : একঘেঁয়েমি ছাড়ুন..ঝটপট বানিয়ে ফেলুন মুরগির রসোল্লা

লুচির মতোই বেলে নিন। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, এতে পুর ভরার পরে ফেটে যেতে পারে। এরপর লুচি তৈরি করে পুর ভরে মুড়ে নিন চারদিক। এবার একটি বড় প্যানে জল গরম করে ১০ মিনিট জল ফুটিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রতে মোমোগুলো রেখে ওভেন স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। ওপরে এয়ার টাইট ঢাকনা দিতে হবে,  ওভেনের আঁচ মৃদু রেখে ২০-৩০ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে ডিম মোমো। এবার পছন্দমত সস দিয়ে পরিবেশন করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00