দেশীয় মশলা দিয়ে ঘরেই তৈরি অন্য স্বাদের চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকেন কষা, চিলি চিকেন, চিকেন কোর্মা প্রায়ই বানানো হয়ে থাকে। ভাত, পোলাওয়ের সঙ্গে এগুলো খাওয়া হয়ে থাকে। কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় চিকেনের এই রেসিপি। ঘরে থাকাক সামান্য উপকরণ দিয়েই এটা বানাতে পারবেন। ছুটি দিন হোক বা অফিস থেকে ফিরে সামান্য মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় অন্য স্বাদের চিকেন। দেশীয় মশলা দিয়ে তৈরি অন্য স্বাদের চিকেন।

প্রথমে বোন লেস চিকেন ভাল কের ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরমধ্যে রসুনবাটা, আদাবাটা, লঙ্কাবাটা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের পর সেটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ওই চিকেনের মধ্যে চালের গুড়ো ও নুন মিশিয়ে ভাল করে মেখে নিতে হবে। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ওই চিকেন ভেজে তুলতে হবে। তেল সরিয়ে নিয়ে কম তেলের মধ্যে কারিপাতা, শুকনো লঙ্কা, সরষে, ফোড়ন দিতে হবে। সেটা গন্ধ বের হলে তারমধ্যে পিয়াঁজকুচি, রসুন কুচি, আদা কুচি দিতে হবে।

হালকা ভেজে নিয়ে  ছোট টমেটো কুঁচি দিতে হবে। ভাল করে ভাজা ভাজা করে কিছুটা বাদাম বাটা দিতে হবে। খেয়াল রাখতে হবে সেটা যেন খুব মিহি বাটা না হয়। এবার একটা বাটিতে দুই চামচ মতো টক দই আর হলুদ, নুন স্বাদ মত দিয়ে দিতে হবে। কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেন ঢেলে দিতে হবে। স্ন্যাকস বা রুটি, পরটার সঙ্গে খেতে পারেন অন্যস্বাদের চিকেন।

জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

গরমে কম মশলায় স্বাদে আহ্লাদে গন্ধরাজ চিকেন

রান্নার পর দ্বিতীয়বার ভুলেও গরম করবেন না এই খাবারগুলো, ঘোর বিপদে পড়বেন..

বাঙালির নববর্ষে রসনাতৃপ্তি, কী কী খেতে পারেন বছরের শুরুতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]