পুজোর আড্ডায় চেখে দেখুন ভিন্ন স্বাদের মুচমুচে ‘পাকোড়া’

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো, এখন শুধু দিন গোনা বাকি। পুজোয় বাঙালির পেটপুজো হবে না তাও আবার হয় নাকি। পুজোর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলে ভোজনরসিকদের পেটপুজো। তবে অনেকেই আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন। সন্ধ্যেবেলা হলেই মন বড্ড খাইখাই করে। অন্যদিকে বাইরের খাবার খুব একটা স্বাস্থ্যকর নয়। তাই মন খারাপ না করে বাড়িতে বানিয়ে নিন নিরামিষ কলমি শাকের বড়া। হেঁশেলে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে উপভোগ করুন মুচমুচে এই স্ন্যকসটি। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।  

উপকরণ : ১ আঁটি কলমি শাক(ছোট ছোট কুচি করে কাটা),১চা চামচ ধনেপাতা কুচি,কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লবন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, সাদা তেল ও ২ টো লেবু

প্রণালী : কলমি শাক প্রথমে বেছে ধুয়ে কেটে নিয়ে জল ঝরিয়ে লবণ মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট মত। এরপর কলমি শাক থেকে যে জল বের হবে সেটা হাতে করে চেপে বের করে দিতে হবে। এরপর ছোট

এবার একটা বাটিতে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো দিয়ে লবণ জল ঝরানো কলমি শাক দিয়ে চটকে মেখে নিতে হবে ভালো করে। এরপর ১ টা লেবুর রস পুরোটাই দিয়ে দিতে হবে মিশ্রণটির মধ্যে।

এবার এই মিশ্রণটির মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এবার ছোটো ছোটো বল আকারে নিয়ে চ্যাপটা করে গড়ে নিতে হবে। এক্ষেত্রে যেমন আকারে আপনি গড়বেন তেমনই হবে। গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে এলে মিডিয়াম আঁচে পাকোড়া বা বড়া গুলো ভেজে নিতে হবে। ব্যস তৈরি কলমি শাকের পাকোড়া। এবার লেবুর রস, চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন।

‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

বাগদেবীকে তুষ্ট করতে নিবেদন করুন ‘রাজভোগ’ পূর্ণ হবে মনের ইচ্ছে..

চেখে দেখবেন নাকি ‘হান্ডি মাটন’ রইল প্রণালী

বর্ষবরণের প্রথম সপ্তাহান্তে রাঁধুন এই স্পেশ্যাল বিরিয়ানি

ভাত বেঁচে গেছে ? তা দিয়েই বানিয়ে ফেলুন ‘সবুজ মোতি পোলাও’

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

বহু রূপে ধরা দেন ভক্তের কাছে, জানেন কী কোন কোন রূপে পুজিতা হন দেবী কালী

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]