Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেখে দেখবেন নাকি ‘হান্ডি মাটন’ রইল প্রণালী

Share:

নিজস্ব প্রতিনিধি : ভালমন্দ শুধু ছুটির দিন বলে নয়, সপ্তাহের প্রত্যেকটা দিনই ভালমন্দ খেতে ইচ্ছে করে ভোজন রসিকদের! অফিস থেকে ফিরে ভালমন্দ পাতে পড়লে কেমন হয় ? তবে না হয় আজই বাড়িতে একবার ট্রাই করুন। কোন ঝামেলা ছাড়াই বানিয়ে নিন ‘হান্ডি মাটন’। জানুন কীভাবে বানাবেন।

উপকরণ : ৬০০ গ্রাম মাটন, ৬০ গ্রাম টক দই, কসৌরি মেথি, কয়েকটা পুদিনা পাতা, ১ টা লেবু, গরম মশলা গুঁড়ো এর সঙ্গে যা যা লাগবে তা হল জিরে, ধনিয়া, শাহ মরিচ, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল ও জয়িত্রী এছাড়াও লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন,শুকনো লঙ্কা ও সর্ষের তেল।

প্রণালী : প্রথমে একটি কড়াইতে তেল গরম করুন, এবার পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিন।সোনালি রঙ হয়ে গেলে ভেজে তুলে নিন। এবার একটি বড় পাত্রে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা-রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো দিন। ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমত লবন, ধনেপাতা কুচি, ভাজা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ওর মধ্যে মাটন দিন এবং ভালভাবে ম্যারিনেট করুন।

এবার একটি প্রেসার কুকারে তেল দিন এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ফোঁড়ন দিন। সুগন্ধ আসতে শুরু করলে প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটন দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস নরম না হওয়া পর্যন্ত দমে রান্না করুন। এবার ঢাকনা খুলে একটু ভালো করে নাড়ুন। স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00