Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষবরণের প্রথম সপ্তাহান্তে রাঁধুন এই স্পেশ্যাল বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধি : চারিদিকে চলছে উৎসবের মরশুম।দুয়ারে কড়া নাড়লেই আনন্দের স্বাদ। বাঙালির মনে বর্ষবরণের আমেজ। বর্ষবরণের প্রথম সপ্তাহান্তে গেট টুগেদারের প্ল্যান করছেন ? তবে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়ানোর মজাই আলাদা। নতুন বছরের শুরুটা ভালমন্দ ছাড়া চলে নাকি। বিরিয়ানির প্রতি বাঙালির আলাদাই ভালবাসা উপচে পড়ে। তবে না হয় বানিয়ে নিন মাটন বিরিয়ানি। এই পদ্ধতিতে রান্না করলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সকলে।জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ : ৪০০ গ্রাম পাঁঠার মাংস, ৩০০ গ্রাম বাসমতি চাল, ৪ টেবল চামচ টক দই,  দুধ আধা কাপ, ৩ টো আলু, ৪ টি পেঁয়াজ, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো আন্দাজমতো, ঘি, রসুন ও আদা বাটা, আধ কাপ দুধ, চিনি ও লবন, পুদিনা পাতা ও লেবুর রস

প্রণালী : প্রথমে একটি পাত্রে তেল ছাড়া বিরিয়ানির মশলাগুলো শুকনো খোলায় অল্প করে ভেজে নিন। তারপর মশলাকে গ্রাইন্ডারে দিয়ে গুড়ো করে নিন।

এবার গরম মশলা, দই, আদা বাটা, রসুন বাটা, তেল দিয়ে ভাল করে মাংস মাখিয়ে ম্যারিনেট করুন। রেখে দিন ২০-৩০ মিনিট। এবার বাসমতি চালকে এলাচ, দারুচিনি, গোলাপ জল দিয়ে অর্ধেক সেদ্ধ করুন।

একটি পাত্রে এক থেকে দু চামচ ঘি গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাল করে ভেজে নিন। এর মধ্যে গোল করে কাটা আলু দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর ম্যারিনেট করা মাংস ঢেলে দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

এ স্বাদের ভাগ হবে না ! চেখে দেখুন চিংড়ির পাটিসাপটা…

এরপর আধ কাপ দুধ ও অল্প পরিমাণ চিনি দিন। সেদ্ধ হওয়া বাসমতি চাল ঢেলে ভাল করে নাড়াতে থাকুন।এর উপর বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে পাত্রটিকে ঢেকে রাখুন। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন।পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মটন বিরিয়ানি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00