ফলকেও পিছনে ফেলে দেবে, উপকারী এই বীজের গুণাগুণ শুনলে চমকে উঠবেন..

Share:

নিজস্ব প্রতিনিধি : লাউ রান্নার আগে বীজ ফেলে দেন ? জানেন কী এই বীজেই লুকিয়ে আছে জটিল রোগের সমাধান। পুষ্টিগুণে ভরপুর এই সবজি যেমন কাজের, তেমনই এর বীজ মহাঔষধের থেকে কম নয়। বিশেষ করে শীতকালে এই সবজির জুড়ি মেলা ভার। কেননা শীতকালে জল কম খাওয়া হলে লাউয়ের মাধ্যমে আপনি তা সহজেই পূরণ করতে পারেন। এতে প্রচুর জল থাকে, যা দেহের জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। বাড়িতে লাউ রান্না হলে বীজ ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগান। জেনে রাখুন লাউয়ের বীজের উপকারিতা কী কী ? আর কীভাবেই বা খাবেন ?

বুদ্ধি বাড়ায় : লাউয়ের বীজে থাকে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কোষের জন্য খুব প্রয়োজনীয় এক উপকরণ। লাউয়ের বীজ স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে।বাড়ন্ত শিশুর বুদ্ধি ও বিকাশের জন্যও এই বীজ অত্যন্ত উপকারী।

ভিটামিন : লাউয়ের বীজে আরও আছে ভিটামিন এ ও ভিটামিন ই। দুটি ভিটামিনই অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

এছাড়াও নিয়মিত লাউয়ের বীজ খেলে তা মানসিক বিষণ্ণতা কমায়। কোলেস্টেরল বশে রাখে। লাউয়ের বীজে থাকা ভিটামিন এ সহ একাধিক উপাদান, যা চোখের স্বাস্থ্যের জন্য যা অত্যন্ত উপকারী।

কীভাবে খাবেন :

বীজ ভর্তা : লাউয়ের বীজ আপনি ভর্তা করে খেতে পারেন। সর্ষের তেলে ভেজে ভর্তা করলে স্বাদ বাড়বে। তবে তেলের কারণে বাড়তি ক্যালরি গ্রহণ হয়। তাই চাইলে লাউয়ের বীজ সেদ্ধ করে তেল ছাড়াও ভর্তা করতে পারেন।

আরও পড়ুন : খেতে বসার আগে এই ৫ বিষয়ে খেয়াল রাখছেন তো…

স্যালাড : রোজকার স্যালাডে রাখতে পারেন লাউ বীজ। এর সঙ্গে যোগ করতে পারেন-লেবু,লঙ্কা ও ধনেপাতা।

শুকনো স্ন্যাকস :  প্রথমে বীজ গুলোকে ভাল করে হালকা রোদে শুকিয়েও নিতে পারেন। ভালোভাবে শুকিয়ে, ভেজে বা টেলে সংরক্ষণ করে রাখা বীজ স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

আরও পড়ুন : আপনি কী ‘শীত কাতুরে’ ? এর পেছনে কোন জটিল রোগ লুকিয়ে নেই তো…

রোজ ডিম খেলে কতটা বাড়ে কোলেস্টেরল? পুষ্টিবিদরা কি বলছেন?

উপকারী ভেবে বাদাম খাচ্ছেন?জানেন একদিনে কতগুলো খেতে পারবেন

রাতভর ভেজানো না রান্না করা,কোন ওটস খাওয়া ভাল জানেন?

ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছেন? কোন লাভ নেই! নিয়ম না জানলে সব বেকার

গায়ে চেপটে বসে আছে নাছোড় রং? ভুলেও এই কাজ করবেন না…

বার্ধক্য ঘেঁষবে না গায়ে! এই মোক্ষম ফলের জাদুতেই মুঠোয় ‘যৌবন’

চিনি ছাড়া মুখে খাবার রোচে না ? সাবধান, তাসের ঘরের মত ভেঙে পড়বে শরীর

যৌবন ধরে রাখতে চান ? আজই ডায়েটে যোগ করুন সস্তার এই খাবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]