সবার মনস্কামনা পূরণ করেন জাগ্রত দেবী, ভোগে ৮ রকমের মাছ নিবেদন করা হয় আনন্দময়ী কালীবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছু সময়, এরপরেই মর্ত্যলোকে অন্ধকার ঘোচাতে নেমে আসবে আদ্যাশক্তি। বিনাশ করবে সমস্ত অশুভ শক্তি। দিকে দিকে ভক্তরা মেতে উঠবে মা কালীর আরাধনায়। সর্বপ্রাণীকে ‘কলন’ অর্থাৎ গ্রাস করেন করেন যিনি তিনি হলেন ‘মহাকাল’। আর সেই মহাকালকেই গ্রাস করেন যে আদ্যাশক্তি তা হল ‘কালিকা’। কালকে কলন করেই তিনি কালী। তিনি অশুভ শক্তিনাশ করেছেন। গলায় তার প্রতীক হিসেবে পরেছেন দানবমুণ্ডমালা। প্রত্যেক বছর কালীপুজোয় সেজে ওঠে মালবাজার মহকুমার চালসার আনন্দময়ী কালীবাড়ি। স্থানীয়দের বিশ্বাস এই কালীবাড়ি ভীষণ জাগ্রত। ভক্তদের খালি হাতে ফেরান না। সকলের মনস্কামনা পূরণ করেন।

রুদ্ররূপী কালিকা এখানে মৎস্যপ্রিয়। ভোগে দেওয়া মাছ। ৮ রকমের মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় কালী মাকে। অতীতের নিয়ম মেনে আজও পুজো হয় এখানে। প্রত্যেক বারের মত এবারেও পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। পুজোর দিন সকলের জন্য থাকে ভোগের ব্যবস্থাও।

মন্দির সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল পর্যন্ত এখানে মাটির প্রতিমা ও টিনের চালা দেওয়া মন্দিরেই পুজো হত। ১৯৮৭ সালে স্বর্গীয় সত্যনারায়ণ গুপ্তা ওঁর পিতা স্বর্গীয় রাম গুপ্তা ও মা স্বর্গীয় নিমবো দেবীর স্মরণে নতুন মন্দির স্থাপনের জন্য অর্থদান করেন। ওই বছরেই স্বর্গীয় হরেন্দ্র গোপাল দত্ত মন্দিরে মায়ের কষ্টি পাথরের মূর্তি স্থাপনের জন্য অর্থ সাহায্য করেন। মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বর্গীয় সমরেন্দ্র দে-সহ বেশ কয়েকজন অবদান রয়েছে। পরবর্তীতে কষ্টিপাথরের মায়ের মূর্তি ও মন্দির স্থাপন করা হয়। ২০১৬ সাল থেকে এখানে বলি প্রথা বন্ধ হয়ে যায়। এই মন্দিরে কড়া নিরাপত্তা রয়েছে। কেননা গত বছরে এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই নিয়ে মন্দিরের পুরোহিত চন্দন মুখোপাধ্যায় জানান, ‘গত বছর মায়ের মূর্তির গয়না সহ-দান বাক্সের টাকা পয়সাও চুরি হয়ে যায়। তার আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছিল মন্দিরে। গত বছরেই সকলের সহযোগিতায় ফের মায়ের নতুন গয়না সহ যাবতীয় সামগ্রী আনা হয়েছে। বর্তমানে মায়ের যাবতীয় গয়না রাখা হয় চালসার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পুজোর সময় ব্যাঙ্ক থেকে পুলিশের নিরাপত্তায় সেই গয়না আবার মন্দিরে নিয়ে এসে মাকে পরানো হয়।’

চালসার মা আনন্দময়ী কালীবাড়ির সম্পাদক বিমলেন্দু সিংহ রায় জানান, ‘কবে থেকে চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে কালীপুজো শুরু হয় তা সঠিকভাবে কারোর জানা নেই। এখানে সারা বছরই নিয়ম নিষ্ঠা সহ মায়ের পূজো হয়। পুজোয় সকলের জন্য থাকবে ভোগের ব্যবস্থাও।’

উল্লেখ্য,মালবাজার মহকুমার চালসার আনন্দময়ী কালীবাড়ির পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। লোকমুখে শোনা যায় এই কালীবাড়ি যেমন জাগ্রত, তেমনই তার ইতিহাসও চমকপ্রদ। সারা বছরই মন্দিরের নানা ধরনের পুজো পার্বণের অনুষ্ঠান হয়ে থাকে। চালসা-সহ সংলগ্ন এলাকার জনগণ ও পর্যটকরাও মন্দিরে আসেন।বর্তমানে চালসার একটি অন্যতম ঐতিহ্য হল এই মন্দির। চালসা পর্যটকদের অত্যন্ত প্রিয় ঘোরার জায়গা।

আরও পড়ুন : ধর্মপ্রাণ মুসলিমকে স্বপ্নাদেশ, জানেন কী চরণপাহাড়ি কালী মন্দিরের অতীত

চোখে হয়েছে অস্ত্রপোচার, কালো চশমা পরে মমতার বাড়ির পুজোয় অভিষেক

২৫ ফুটের তারা মায়ের প্রতিমা তৈরি করে নজির গড়তে চলেছে উত্তরবঙ্গের এই ক্লাব  

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

জানেন কী মা কালীর বাহন শিয়াল কেন ? শিয়ালের ছদ্মবেশে প্রাণিটি আসলে কে ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]