Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী মা কালীর বাহন শিয়াল কেন ? শিয়ালের ছদ্মবেশে প্রাণিটি আসলে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর পড়ছে কালীপুজো। আর বেশি দেরি নেই। দেবী কালী হল দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বলা হয় দেবী কালী হলেন স্বয়ং মহাদেবেরই ক্রোধের বহি:প্রকাশ। শিবপুরাণ অনুসারে, মা কালী এবং বীর ভদ্র শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেন। তেমনই আবার শিবের সহধর্মিণী পার্বতীর ধ্বংসাত্মক রূপ হল দেবী কালী। দেবী কালীর নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে খড়্গ হাতে অসুরের ছিন্নমুণ্ড ধারণ করে আছে। গলায় মুণ্ডমালা, লোলজ্বিহা, বক্রনয়না, ঘোর কৃষ্ণবর্ণ (মতান্তরে নীল), এলোকেশ, চোখ দুটো রক্তবর্ণ, যেন চোখ দিয়ে জলন্ত অগ্নীশিখা অবিরাম জ্বলছে। দেখা যায় মা কালীর পাশে বাহন হিসেবে শিয়াল রয়েছে। যে কিনা দেবীর হাতে ধরা নরমুণ্ড থেকে ঝড়ে পড়া রক্ত পান করছে। জানেন কী এত পশু থাকতে দেবীর বাহন শিয়াল কেন ?

প্রাচীন কালে বিভিন্ন ছবি ও মূর্তিতে কালীর নিচে বা পিছনে শিয়ালের ছবি স্পষ্ট। দেবীর পদতলে শেয়াল বা শৃগাল হল একটি সুপ্রাচীন অবস্থান। সাধারণত শিয়াল রাতের অন্ধকারে শ্মশানে শ্মশানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। রাতের দিকে গ্রামাঞ্চলে শিয়ালের ব্যপক উপদ্রব ছিল। একটি শেয়াল ডাক দিলেই পর পর একদল শেয়াল ডাকতে শুরু করে। গোটা পরিবেশ স্তব্ধ ও গা ছমছমে হয়ে উঠত বাড়ির বাইরে পা রাখার সাহস কেউ করতেন না।

শ্মশানকালীর মূর্তিতেই শিয়ালের উপস্থিতি বেশি করে দেখা যায়। তন্ত্রমতে,শ্মশানসাধনায় তাই শেয়ালের একটি বিরাট ভূমিকা এই প্রাণীটি বিপন্ন হলেও ধুরন্ধর বুদ্ধিমান এই প্রাণী বেশ ভয়ঙ্কর। বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীর অন্যতম ভূমিকা রয়েছে।

কেন মা কালীর বাহন শেয়াল : কালী শব্দের অর্থ হল কাল(সময়)কে কলন (রচনা) করেন যিনি, তিনিই (কাল+ঈ) কালী। অর্থাৎ কালের উপলব্ধি হল কালী। তাহলে যদি আমরা এগোই, সৃষ্টি বা বিনাশ দু’টিতেই তিনি বর্তমান। একজন মানুষের জীবন চক্র কিংবা একটি যুগের কাল অর্থাৎ ঘটমান সময় যেখানে শেষ হয়, যেখানে স্থুল দেহের নাশ হয় — তা হল শ্মশান। আর তাই কালিকা রূপের দেখা আমরা পাচ্ছি শ্মশানে। আর শ্মশান মানেই শৃগাল বা শিবা। সকলেই মৃত্যুর পথে পাড়ি দিয়েছে, কেবল শৃগালই বর্তমান। আসলে শেয়াল এখানে প্রাণী নয়, বরং এটি হল বর্তমানের আরেক রূপ। তাই বাহন হিসেবে শৃগাল বা শিয়াল দেখানো হয়।

আরও পড়ুন : ‘ভূত চতুর্দশী’ কী ?এইদিন সত্যিই কি ভূত-প্রেত আসে ?

অন্যদিকে বিষ্ণুপুরাণ অনুযায়ী, দেবী কালীর বাহন হিসেবে শেয়ালের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, বাসুদেব যখন গোকূলে যাওয়ার জন্য সমুনা নদী পার করছিলেন, তখন পথনির্দেশের জন্য শেয়াল রূপেই দেবী কালী আবিভূর্তা হয়েছিলেন। শেয়ালের বুদ্ধিদীপ্ত, সন্তানস্নেহও বজায় রয়েছে।

এক কথায় চণ্ড-মুণ্ড, শম্ভু-নিশুম্ভ প্রভৃতি ভীষণ ভয়াল দর্শন অসুরকে বধ করতে মা যে দিন পার্বতী, গৌরী রূপ ত্যাগ করে কালিকা বা চন্ডিকা রূপে আবির্ভূতা হলেন। সেদিন সে ভূমি শ্মশান ভূমিতে পরিণত হল এবং মায়ের এক মাত্র জীবিত সঙ্গী ছিল শেয়াল। তাই, শেয়াল বা শিবা কিন্তু মায়ের বাহন নয়, বোধে এবং তত্ত্বে শিবাকুল-ই মায়ের সঙ্গী এবং শাবক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00