Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষ্ণ স্বয়ং কালী, জানেন কী সেই কৃষ্ণকালী রূপের রহস্য?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছু সময়, এরপরেই মর্ত্যলোকে অন্ধকার ঘোচাতে নেমে আসবে আদ্যাশক্তি। বিনাশ করবে সমস্ত অশুভ শক্তি। দিকে দিকে ভক্তরা মেতে উঠবে মা কালীর আরাধনায়। শাক্ত মতে কালী হলেন বিশ্ব ব্রহ্মান্ড সৃষ্টির আদি কারণ। মহাদেবের ক্রোধের বহি:প্রকাশ হলেন কালী। অনেকে বিশ্বাস করেন, কৃষ্ণ হলেন কালী। এর পেছনে বহু লোককথা প্রচলিত রয়েছে। জানেন কী কৃষ্ণকালী মাতার রূপের রহস্য ?

দেবদেবীদের রূপ বদল নিয়ে আছে নানা পৌরাণিক কাহিনি। কৃষ্ণ কালীতে বিলীন হয়ে এক অনন্য রূপ সৃষ্টি হয়। এই কৃষ্ণকালী শাক্ত এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়েরই উপাস্য। মনে করা হয় একদা স্বয়ং কৃষ্ণ যে কালীর রূপ ধারণ করেছিলেন, এর আগে শুনেছেন কী এই গল্প ?  হাতে আর বেশি সময় নেই। আর কটাদিন পরেই কালীপুজো। তার আগেই জেনে নিন সেই প্রাচীন লোককাহিনী।

দেবী লক্ষ্মীর অবতার রাধারানির স্বামী ছিলেন আয়ান ঘোষ। আয়ানের মা ও বোন জটিলা ও কুটিলা ছিলেন বদমেজাজী। তাঁরা সর্বদা রাধার থেকে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করতেন। কখনও কৃষ্ণকে শাস্তি দিতেন, কখনও বা নানা খারাপ নামে ডাকতেন তাঁকে। সর্বদা রাধার উপর নজরদারী চালাতেন তাঁরা। রাধা যাতে ঘরের বাইরে পা না রাখতে পারে তাই নানারকমের ছলা কলা করে আটকে রাখতেন রাধাকে। তাই রাধা সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন।

একদিন আয়ান ঘোষ হাটে গেলেন গরু কিনতে। একটি সুন্দর গরু কিনতে ভাল রকমের মুদ্রার প্রয়োজন হয়, কিন্তু আয়ান ঘোষের কাছে কম মুদ্রা ছিল। তাই তিনি মনে মনে ঠিক করলেন বাড়তি মুদ্রা আনতে বিকেলের মধ্যে তিনি বাড়ি যাবেন। এদিকে চালাকি করে কৃষ্ণ গুজব ছড়িয়েছিলেন যে, তিনি রাধারানিকে দেখতে আয়ান ঘোষের ছদ্মবেশে আসতে চলেছেন।

জটিলা ও কুটিলা এই কথা শুনে গ্রামের প্রবেশপথে লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রইলেন। তাঁরা প্রতিজ্ঞা করলেন যেন ছদ্মবেশধারী কৃষ্ণ কিছুতেই রাধার কাছে পৌঁছোতে না পারে। গ্রামের দিকেও যেন না যেতে পারে। তাই রাধার ননদ ও শ্বাশুড়ি লাঠি নিয়ে ওত পেতে রইলেন।

এদিকে আসল আয়ান ঘোষ গরু কেনার জন্য বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল জটিলা এবং কুটিলা। আযানকে তাঁরা ছদ্মবেশী কৃষ্ণ ভেবে লাঠি নিয়ে তেড়ে যান। আয়ান ঘোষ যতই বোঝানোর চেষ্টা করেন যে, তিনি গরু কেনার জন্য কিছু টাকা নিতে এসেছেন, তাঁরা কোনও কথা শুনতে নারাজ। অবশেষে পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে বাঁচলেন আয়ান।

আরও পড়ুন : রাতেই হয় পুজো থেকে বিসর্জন,এখানে সূর্যের মুখ দেখেন না মা কালী

এদিকে আসল শ্রীকৃষ্ণ আয়ান সেজে ফের হাজির হলেন। তাঁকে দেখে জটিলা ও কুটিলার হৃদয় স্নেহে অভিভূত হয়। তাঁরা কৃষ্ণকে আলিঙ্গন করে সব ঘটনা খুলে বলল। কৃষ্ণ কীভাবে আয়ান ঘোষের ছদ্মবেশে এসেছিলেন এবং কী ভাবে তাঁরা তাঁকে বিতাড়িত করেছেন। আয়ান ঘোষের ছদ্মবেশধারী কৃষ্ণ তাঁদের বলেন, রাধারানির মঙ্গলদেবীর পুজো করা প্রয়োজন। তাই তাঁর উপবাস করে রাতে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত। জটিলা-কুটিলা সেই মতো রাধারানিকে রাতভর প্রার্থনা করার জন্য মঙ্গলদেবী মন্দিরে পাঠান।

কিন্তু রাত্রে আসল আয়ান ফিরে এলে জটিলা কুটিলা বুঝতে পারেন তাঁরা আসল আয়ানকে চিনতে পারেন নি। নকল আয়ান সেজে এসেছিল শ্রীকৃষ্ণ। তাঁরই কথামত তাঁরা রাধাকে রাত্রে মন্দিরে পাঠিয়েছে। সব বুঝতে পেরে দেরি না করে তাঁরা সকলে মিলে ছুটে যান রাধার কাছে। রাধারানি এসব কিছুই জানত না। কিন্তু কৃষ্ণ সবই জানতেন।

এমন সময় কৃষ্ণ রাধাকে বলেন, কিছু ফুল এনে তাঁকে নিবেদন করতে।রাধা যখন ফুল এনে কৃষ্ণের পায়ে অর্পণ করেন, সেই মুহূর্তে এসে পৌঁছোন আয়ান ঘোষ,জটিলা ও কুটিলা।কিন্তু তাঁরা দেখে আশ্চর্য হন যে, সেখানে কৃষ্ণ নেই, সেখানে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ মা কালী। আর তাঁর পায়ে ফুল নিবেদন করছেন রাধা।এটা দেখে জটিলা কুটিলা সহ সকলে অবাক হন। তাঁরা ভেবেছিলেন এখানে কৃষ্ন থাকবে। এরপর থেকেই ধারণা আসে কৃষ্ণকালী মাতার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00