Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশি জঙ্গিদের জন্য অস্ত্র নিয়ে এবার মোংলা বন্দরে ভিড়ল পাকিস্তানি জাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকেই বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিতে নতুন করে তাণ্ডব শুরু করেছে জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও হিযবুত তাহরীর জঙ্গিরা। মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের মদতে রাজধানী ঢাকা থেকে শুরু করে গোটা দেশে বেনজির তাণ্ডব চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয় বেঙে গুঁড়িয়ে ফেলেছে। আর তার মধ্যেই জঙ্গিদের জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খুলনার মোংলা বন্দরে ভিড়েছে পাকিস্তানি জাহাজ এমভি ডলফিন। এদিন দুপুরে বন্দরের আট নম্বর জেটিতে নোঙর করার সঙ্গে সঙ্গেই জাহাজটিকে ঘিরে রেখেছে পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। আগ্নেয়াস্ত্র বোঝাই কন্টেনার নির্বিঘ্নে খালাসের দায়িত্ব দেওয়া হয়েছে মোংলা বন্দরের চেয়ারম্যান তথা নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। রাতেই জাহাজ থেকে আগ্নেয়াস্ত্র বোঝাই কন্টেনার খালাস করার কথা রয়েছে। জাহাজ নোঙরের খবর পেয়েই খুলনায় পৌঁছেছেন জামায়াত ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশের ক্ষমতায় বসে পাকিস্তানের সঙ্গে অতীত ভুলে নতুন সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছে আইএসআইয়ের পোষ্য ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। দিল্লিকে চাপে রাখতে শেখ হাসিনা জমানায় নিষিদ্ধ হওয়া ২৭টি জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দি শীর্ষ জঙ্গিদেরও মুক্তি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন জেল থেকে ৪ হাজার ৪৩৮ জন কুখ্যাত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। ওই জঙ্গিদের হাতে ফের অস্ত্র পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা। সেই মতো গত নভেম্বরেই পাকিস্তান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আমদানি করা হয়। ১১ নভেম্বর প্রথম দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে বিপুল আগ্নেয়াস্ত্র নিয়ে পৌঁছয় জাহাজটি। পাকিস্তান থেকে আসা আগ্নেয়াস্ত্র নিয়ে ইতিমধ্যেই যশোর-সহ একাধিক সেনা ঘাঁটিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। আর ওই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন মেজর জেনারেল আবদুর রহিম-সহ একাধিক প্রাক্তন সেনা আধিকারিক।

এর পর হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে দিতে দ্বিতীয় দফায় পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করার সিদ্ধান্ত নেয় মোল্লা ইউনূসের সরকার। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে আগ্নেয়াস্ত্র বোঝাই প্রায় ৩টি কন্টেনার বোঝাই করা হয় পানামার পতাকাবাহী ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝান’ জাহাজটিতে। একে-৪৭, কার্বাইন, এসএলআরের মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছাড়াও চাইনিজ রাইফেলের মতো মারণঘাতী হাতিয়ার নিয়ে ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছয় ওই জাহাজ। আর এবার সুন্দরবন লাগোয়া খুলনা, মোংলা রামপাল-সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে হামলা চালাতে ‘আল্লাহর দল’ ‘হিযবুত তাহরীর’-সহ একাধিক সংগঠনের জঙ্গিদের কাজে লাগানো হচ্ছে। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে গত ২২ জানুয়ারি জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল পানামার পতাকাবাহী জাহাজটি।

ইউনূসের মুখে চুনকালি, মালয়েশিয়ায় গ্রেফতার আইএস ঘনিষ্ঠ ৩৬ বাংলাদেশি জঙ্গি

পাকিস্তানের হয়ে যুদ্ধে লড়তে ২,৭৫০ জঙ্গিকে জেল থেকে ছাড়ল ইউনূস সরকার

বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ির পরে বাংলাদেশ সচিবালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি হিযবুত নেতা হাসনাতের

জেল থেকে ছাড়া পেলেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00