নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশে মোল্লা ইউনূসের জমনায় একের পর এক উত্তেজনার চিত্র সামনে আসছে। ভাঙচুর থেকে লুটপাট সন্ত্রাসবাদের রাজত্ব তৈরি হয়েছে গোটা বাংলাদেশে।ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কেউ মুখ খুললেই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।মোল্লা ইউনূসের নির্দেশে মুছে ফেলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস।এমন আবহে মুখ খুললেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।জানালেন বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার বাহিনী।সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে।নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু দেশে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি। গুজব সম্পর্কে জনগণের সচেতন হওয়া উচিত।একইসঙ্গে যারা এমন ঘৃণ্য কাজ করছে তাদের শাস্তি দেওয়া উচিত।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানা ধরনের অপপ্রচার নিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি বাংলাদেশ ও জাতি চিরকাল মনে রাখবে।তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোন উসকানি মূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না, যাতে সারাদেশে অশান্তি ছড়িয়ে পড়ে।নানা গুজব ছড়ানো হচ্ছে। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বাংলাদেশ ও এই দেশের জনগণ।
সম্প্রতি আমেরিকার সিনেটর গ্যারি পিটারস সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাপ্রধান। এই বিষয়ে দেশটির সেনাপ্রধান বলেন, আমেরিকার সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। এই সাক্ষাৎকার ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।