ইরানে আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতে গণহত্যাকারী পাক সেনার দ্বারস্থ ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গণহত্যাকারী পাকিস্তানি শাসকদের সঙ্গে দহরম-মহরমে মেতে উঠেছে ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। দেশ স্বাধীনের জন্য প্রাণ দে‌ওয়া লক্ষ-লক্ষ বাঙালির রক্তের সঙ্গে গদ্দারি করে গণহত্যাকারীদের সঙ্গে গলাগলি শুরু করে দিয়েছে। এবার ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে গণহত্যাকারী পাক সেনার শরণাপন্ন হয়েছে। যদিও পাক সরকারের সাহায্য নিয়ে ইরানে থাকা সিংহভাগ বাংলাদেশি দেশে ফিরতে রাজি হননি। তারা ইরানে বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন, গণহত্যাকারীদের দয়ায় প্রাণ বাঁচানোর চেয়ে মৃত্যু শ্রেয়। মাত্র ৯২ জন বাংলাদেশি পাকিস্তানের সাহায্য নিয়ে দেশে ফিরে আসতে রাজি হয়েছেন। তাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানে তেল-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন কয়েকশো বাংলাদেশি। গত ১৩ জুন ইজরায়েল তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরে আক্রমণ শুরু করার পরেই বাংলাদেশিরা ইউনূস সরকারের কাছে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। আর ওই আর্জির প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ইরানে আটকে পড়া বাংলাদেশিদের স্থল সীমান্ত দিয়ে নিরাপদে ইসলামাবাদে নিয়ে আসার অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দিয়ে পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশিদের নামের তালিকা চাওয়া হয়।

বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানান, ৯২ জন বাংলাদেশিকে ইরান থেকে উদ্ধারের তালিকা পাকিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রথম দফায় ২৫ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ধাপে-ধাপে বাকিদেরও ফেরানো হবে। চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশিদের প্রথম দল স্থলপথে ইরান সীমান্ত দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। এরপর পাকিস্তানের করাচি বা নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরানো হবে। বাংলাদেশিদের ইরান থেকে পাকিস্তান হয়ে দেশে ফেরানোর বিষয়টির তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। ঈদের ছুটি কাটাতে ঢাকায় এসেছিলেন তিনি। তবে ছুটি বাতিল করে তেহরানে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, অভিযোগ বিএনপি মহাসচিবের

৩৩ মুক্তিযোদ্ধাকে হত্যার পুরস্কার, রাজাকার বাহিনীর শীর্ষ নেতার ফাঁসির সাজা বাতিল

মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্র নিয়ে ক্ষোভ উগরে দিলেন খালেদার দলের মহাসচিব

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

ইজরায়েলি হামলায় নিহত শীর্ষ সেনা কর্তা-বিজ্ঞানীদের চোখের জলে শেষ বিদায় লাখো ইরানি জনতার

‘খামেনি কথায় লুকিয়ে জেনেও খতম করিনি’, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]