নিজস্ব প্রতিনিধি : ইদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাংলাদেশ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে দেশটির ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটে থাকছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি।ছোট এই নোটগুলোর পাশাপাশি, বাজারে ছাড়া হবে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট।তবে নতুন ডিজাইনের যে নোট ছাড়ার কথা বলা হচ্ছে তাতে মুছে ফেলা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন নোট মিলবে আগামী ইদুল আজহার সময়। এই নোটগুলিতে মসজিদের ছবি থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষেকরা।
বাংলাদেশ ব্যাংক ঘনিষ্ঠ সূত্রে খবর, নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনার ছবি।
এই নিয়ে বুধবার(১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জানান, এই মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাইছে না। তাই সময় নিয়ে নোটবদল করা হবে। আগে ছাপানো নোটগুলোই আসন্ন ইদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাংলাদেশ বাজারে আসবে।
শেখ হাসিনা সরকারের পতনের সাত মাস পর দেশটির বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। তবে এই নয়া উদ্যোগে খুশি ইউনূস সরকার। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস।মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকী বাসভবন গুলিতেও ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। শেখ হাসিনা সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সেইসঙ্গে চলছে লুটপাটও। আগামী দিনে মুজিবর কন্যা আর মাথা তুলে দাঁড়াতে না পারে তারই প্রস্তুতি শুরু করেছে ইউনূস সরকার। এদিকে মোল্লা ইউনূসের দলের জঘন্য কর্মকাণ্ডে অতিষ্ঠ হচ্ছে আমজনতা।