৫ থেকে ৮ অগস্টের মধ্যে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গত অগস্টেই দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা (Seikh Hasina)। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কবে হবে বাংলাদেশে নির্বাচন। বছরের শেষের দিকে নির্বাচন করানোর জল্পনা রটেছিল। কিন্তু তা হয়নি। এবার ৫ থেকে ৮ অগস্টের মধ্যে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

সূত্রের খবর, বাংলাদেশ নির্বাচন নিয়ে এই ভাষণ কবে ঠিক কখন করা হবে, সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এই ভাষণ দিতে পারেন ৫ বা ৮ অগস্ট। এই দুটি তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ অগস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল। ৮ আগস্ট নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।

শনিবার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ৫ অগস্ট বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ জনগণের সামনে তুলে ধরা হবে। তবে অন্তর্বর্তী সরকারের গঠনের দিনের তুলনায় হাসিনা সরকারের পতনের দিনকেই বেশি গুরুত্ব দিতে চাইছে ইউনূস। তাই ৫ আগস্টেই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। জুলাই মাসে ইউনূস জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তখনই বলা হয়েছিল, কয়েকদিনের মধ্যে নির্বাচন নিয়ে কোনো ঘোষণা হতে পারে। এরপরেই জানা যাচ্ছে, ৫ বা ৮ অগস্ট ঘোষণা হতে পারে দিন।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ‌ সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিল ইউনূস সরকার

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

বিপদ বাড়ল হাসিনার, প্লট বরাদ্দ মামলায় শুরু বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

ইউনূস সরকারের দাবি মেনে হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গদি বাঁচাতে ৮ অগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল মোল্লা ইউনূস

প্রাণ বাঁচাতে মধ্যরাতে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি

মাঝ আকাশেই খালেদাকে খতমের পরিকল্পনা? রাতারাতি সরানো হল দুই বিমান ক্রুকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]