একসঙ্গে তোলা যাবে না এক লক্ষ টাকার বেশি, নয়া নির্দেশ বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে  অন্তর্বর্তী সরকারের তোড়জোড়। আর এই সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার রয়েছে শপথ অনুষ্ঠান। তারআগে টাকার তোলার ওপর ঊর্ধ্বসীমা বসিয়ে দিল বাংলাদেশ ব্যাঙ্ক । এবার থেকে তোলা যাবে না  এক লাখের বেশি নগদ টাকা।

বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নগদ টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর। তবে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেন কিংবা অনলাইনে টাকা লেনদেনের ওপর কোন নিয়ম কার্যকর হবে না।  বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের  প্রধান কার্যালয় থেকে টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  তবে কী কারণে এই সিদ্ধান্ত তা এখন জানা যায়নি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বেড়ে গিয়েছে নগদ টাকা লেনদেনের মাত্রা। বিশেষত্ব আওয়ামী লিগের পরিবারের সদস্যদের মধ্যে এই টাকা তোলার চাপ বেড়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেইজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাঙ্ক।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

মহিলা কর্মীদের ছোট পোশাক পরা নিয়ে তালিবানি ফতোয়া প্রত্যাহার ইউনূস সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]