Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলা কর্মীদের ছোট পোশাক পরা নিয়ে তালিবানি ফতোয়া প্রত্যাহার ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাভি কিংবা পিঠ দেখা যায় এমন কোনও পোশাক পরে অফিসে আসা যাবে না। পরা যাবে না জিন্স কিংবা লেগিংসও। ছোট হাতার পোশাক? নৈব, নৈব চ। মহিলা কর্মীদের পোশাক নিয়ে এমনই একগুচ্ছ তালিবানি ফতোয়া জারি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। ওই ফতোয়া নিয়ে নিন্দার ঝড় উঠতেই বৃহস্পতিবার (২৪ জুলাই) সুড়সুড় করে নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেন নির্দেশিকা জারি হল, কেনই বা প্রত্যাহার করা হল, তা নিয়ে অবশ্য কিছু বলতে রাজি হননি বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র।

গত ২১ জুলাই কর্মচারিদের জন্য বাংলাদেশ ব্যাঙ্কের মানবসম্পদ বিভাগ পোশাক বিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করে। গতকাল বুধবার ওই নির্দেশিকা সব বিভাগ ও অফিসে বিতরণ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘মহিলা আধিকারিক ও কর্মীরা ছোট হাতা (শর্ট স্লিভস) ও ছোট দৈর্ঘ্যের (শর্ট লেংথ) পোশাক, লেগিংস পরে অফিসে আসতে পারবেন না। প্রত্যেককেই হিজাব পরে আসতে হবে। আর পুরুষদের ফরমাল শার্ট, প্যান্ট, জুতা পরে অফিস করতে হবে। তারা জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে আর অফিসে আসতে পারবেন না।’ নিচুতলার কর্মীরা পোসাক বিধি মানছেন কিনা, তা দেখার জন্য একজন আধিকারিকের উপরে দায়িত্ব ন্যস্ত করার কথাও বলা হয়েছে। পোশাক বিধি না মানলে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে বলা হয়েছে। মুখপাত্র। ওই ফতোয়া নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মহিলা কর্মীরা। যদিও তাদের আপত্তিকে পাত্তা দেয়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। উল্টে হুমকি দিযেছে, ‘পোশাক বিধি আনুসরণ না করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।’ ক্ষুব্ধ মহিলা কর্মীরা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কী বর্বর আফগানিস্তানের পথ অনুসরণ করছে? তালিবানি জমানা শুরু হল?

পোশাক নিয়ে আচমকাই তালিবানি ফতোয়া কেন জানতে চাওয়া হলে বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছিলেন, ‘দেশে পরিস্থিতি পাল্টেছে। মৌলবাদী ও উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। তারা যাতে পোশাক নিয়ে কোনও আপত্তি করতে না পারেন তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নির্দেশিকা জারি করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্কে সবাই যেন ফরমাল পোশাক পরে অফিস করেন; সে লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’  একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘চাকরিতে নতুন ঢোকা তরুণ-তরুণীদের অনেকেই দৃষ্টিকটু পোশাক পরে অফিস করছেন। ওই পোশাক নিয়ে পুরনো মহিলা কর্মীদের আপত্তিও রয়েছে। তাই অশান্তি এড়াতে পোশাক বিধি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00