শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করবে দুদক

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য সামনে আসে। শুধু তাই নয়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৮০ হাজার কোটি টাকা লোপাট করার যে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তা নিয়েও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও  তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র(আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার কোটি টাকা) লোপাট করেছেন।

এখানেই শেষ নয়, এছাড়া তাঁরা আশ্রয়ণসহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছেন। সে সংক্রান্ত অভিযোগ সামনে রেখে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এই নিয়ে দুদকের মহাপরিচালক জানান, ‘প্রাক্তন ডিবি প্রধান হারুন অর রশীদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো.জাহাঙ্গীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। শেখ হাসিনা ও তাঁর পরিবারের দুর্নীতির অনুসন্ধানে অনুসন্ধান টিম খুব শীঘ্রই তৈরি করা হবে।’

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

৫ থেকে ৮ অগস্টের মধ্যে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে

বিপদ বাড়ল হাসিনার, প্লট বরাদ্দ মামলায় শুরু বিচার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]