Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমরাবতীর রসায়নবিদ খুনের মাস্টারমাইন্ডের সঙ্গে নাম জড়াল বিজেপি ঘনিষ্ঠ রানা দম্পতির

যদিও রসায়নবিদ খুনের মূল পাণ্ডার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন নির্দল বিধায়ক রবি রানা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অমরাবতীর রসায়নবিদ (Amaravati Chemist) উমেশ প্রহ্লাদ রাও কোলহের (Umesh Kolhe)  খুনের মাস্টারমাইন্ড (Mastermind) ইরফান খানের (Irfan Khan) সঙ্গে নাম জড়াল বিজেপি (BJP) ঘনিষ্ঠ  নির্দল সাংসদ-বিধায়ক দম্পতি রবি রানা (Ravi Rana) ও নবনীত রানার (Navneet Rana)। ২০১৯ সালের লোকসভা (Loksabha) ও বিধানসভা ভোটে (Assembly Poll) রানা দম্পতির (Rana Couple) যুবা স্বাভিমান পার্টির (Yuva Swabhiman Party) হয়ে ফেসবুকে (Facebook) ভোট চেয়ে প্রচার চালিয়েছিলেন ইরফান। শুধু তাই নয়, ময়দানে নেমেও বাড়ি-বাড়ি গিয়ে নবনীত রানার জন্য ভোট ভিক্ষা করেছিল। আর ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও রসায়নবিদ খুনের মূল পাণ্ডার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন নির্দল বিধায়ক রবি রানা।

বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ‘অপরাধে’ গত ২১ জুন অমরাবতীতে কুপিয়ে খুন করা হয় ৫৪ বছর বয়সী রসায়নবিদকে  উমেশ প্রহ্লাদরাও কোলহেকে। ওই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চালানো ৩২ বছরের ইরফান খানের নাম।  ঘটনার তদন্তের দায়িত্ব নিয়ে এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্ত করতে গিয়েই কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। রসায়নবিদের খুনের ঘটনার পিছনে মূল অভিযুক্তের সঙ্গে স্থানীয় সাংসদ-বিধায়ক দম্পতির সম্পর্ক থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে। কীভাবে ইরফান খান লোকসভা ভোটের সময়ে ফেসবুকে সাংসদ নবনীত রানার (Navneet Rana) হয়ে লাগাতার প্রচার চালিয়েছিলেন, সেই তথ্য এনআইএ (NIA) আধিকারিকদের হাতে পৌঁছেছে।

যদিও ইরফানের (irfan Khan) সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক রবি রানা (Ravi Rana)। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘ইরফানের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। ভোটের সময়ে আমাদের হয়ে সে প্রচার চালিয়েছে বলে আমার জানা নেই। যে দলই করুক না কেন, জঘন্য অপরাধের জন্য তার কঠিন সাজা হওয়া উচিত।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00