Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদার রঞ্জনের বাড়িতে সিবিআই হানা

নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাগদায় মামাভাগিনা এলাকায় চন্দন মণ্ডলের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার বাগদার মামাভাগিনা এলাকায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল হানা দেয়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল চন্দন মণ্ডলের নাম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলকে নিয়ে সরব্ব হন। এবার তাঁর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন একদিকে যেমন বাগদার রঞ্জনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন গোয়েন্দারা, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি অভিযান চালান সিবিআই গোয়েন্দারা। এদিন যাদবপুরে মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি অভিযান চালান তাঁরা।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ৫০ থেকে ৬০ জন সিবিআই আধিকারিক ৬ টি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান। মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদিন্তকারী সংস্থার গোয়েন্দার। এদিন সিবিআই’র একটি দল সল্টলেকে প্রাথমিক্ল শিক্ষা পর্ষদের অফিসে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান। বুধবার সকাল ৯টা থেকে কলকাতায় দিকে দিকে ভাগ হয়ে যান সিবিআইয়ের বিভিন্ন দল।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00