Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অনেক দিন দেখা হয়নি’ তরুণ মজুমদারের মৃত্যুতে স্ত্রী সন্ধ্যা রায়

খবর পাওয়ার পর রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন। সঙ্কটজনক অবস্থার কথা শুনেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন কিন্তু বিশেষ চিকিৎসা চলার কারণে দেখা করা সম্ভব হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অনেক দিন দেখা হয়নি’ স্বামী, পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে রীতিমত ভেঙে পড়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের অবস্থা সঙ্কটজনক জানতে পারার পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। প্রার্থনা করে গিয়েছেন একভাবে যাতে সুস্থ হয়ে ফিরে আসেন ঘরের মানুষ। কিন্তু সব প্রার্থনাকে বিফলে পাঠিয়ে সোমবার না ফেরার দেশে পারি দিলেন পরিচালক তরুণ মজুমদার।

এদিন এই খবর পাওয়ার পর থেকেই রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন তিনি। পরিচালকের সঙ্কটজনক অবস্থার কথা শুনেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন কিন্তু বিশেষ চিকিৎসা চলার কারণে তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। বেড়েছে আক্ষেপের সুর। কান্নাভেজা গলায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহুদিন দেখা হয়নি। কথাও না। ঝাড়গ্রামে লোকেশন দেখতে গিয়েছিলেন কিছুদিন আগেও। সেখান থেকে ফিরেই হঠাৎ অসুস্থ পড়েন । হঠাৎ কী হয়ে গেল।” এদিন সন্ধ্যা রায় আরও জানিয়েছেন, ”আমরা ইদানিং বাইরে বাইরেই থাকতাম। দেখা সাক্ষাৎ বাঁ কথাবার্তা খুবই কম হত। ”

তরুণ মজুমদার সন্ধ্যা রায় জুটি দর্শককে উপহার দিয়েছেন একের পর এক বাংলা ছবি। পরিচালকের ছবিতে নেপথ্যে ছিলেন সন্ধ্যা। ছবির নায়িকাদের নিজের হাতে তৈরি করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। মৌসুমি চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, রাখি গুলজার, তাপস পালের মত অভিনেতা অভিনেত্রীদের আবিষ্কার করেন পরিচালক। আজ তাঁর মৃত্যুতে বাংলা সিনেমায় এক অপূরণীয় ক্ষতি তৈরি হল। এদিন অনাড়ম্বর ভাবেই হবে তাঁর শেষকৃত্য। এসএসকেএম থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এনটি১ এ সেখান থেকেই ফের তাঁর দেহ নিয়ে আসা হবে এসএসকেম-এ। সেখানেই থাকবে তাঁর মরদেহ। কারণ দেহদান করে গিয়েছেন তিনি। শুধু তাই নয় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যেন ফুলমালা না দেওয়া হয় তাও জানিয়েছিলেন প্রয়াত পরিচালক। যা মেনে চলা হবে বলে জানানো হয়েছে। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে পৌঁছান রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। 

সুস্থ সন্ধ্যা রায়, ছ’দিন পর হাসপাতাল থেকে হাসিমুখে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী

বুকের ব্যথায় টানা ৫ দিন হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, এখন কেমন আছেন তিনি?

টানা তিনদিন হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?

আচমকা বুকে ব্যাথা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

সন্তানের দায়িত্ব পালন, তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সারলেন দেবশ্রী রায়

‘তরুণ’ স্মৃতিতে বিবশ মেটেলি

তরুণ মজুমদারের স্মৃতিতে বুঁদ গোটা টলিউড

‘ভালবাসার কোনও মতাদর্শ নেই’, বুঝিয়েছেন তরুণ মজুমদার- সন্ধ্যা রায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00