Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তানের দায়িত্ব পালন, তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সারলেন দেবশ্রী রায়

তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সারলেন দেবশ্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন শ্রীমান পৃথ্বীরাজের নায়ক অয়ন ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক তরুণ মজুমদার, স্টুডিওপাড়ায় তাঁর নিজের হাতে তৈরি করা এমন বহু তারকা রয়েছেন যারা তাঁর সন্তানসম। তাঁর মধ্যে একজন হলেন দেবশ্রী রায়। পরিচালকের মৃত্যুর পর কান্নায় ভেঙে পরেছিলেন দেবশ্রী রায়। আজ তিনি যা সবই তাঁর তনুদার হাত ধরেই হওয়া সম্ভব হয়েছে বলেই জানিয়েছিলেন তিনি। নিঃসন্তান পরিচালকের কাছে তিনি সন্তানসম। আর তাই সন্তানের কাজই করলেন তিনি। 

এদিন দক্ষিণ কলকাতার ডাকাত কালী মন্দিরে পরিচালক তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সারলেন দেবশ্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন শ্রীমান পৃথ্বীরাজের নায়ক অয়ন । লাল পাড় সাদা শাড়ি পড়ে এদিন তরুণ মজুমদারের কাজ করেছেন অভিনেত্রী। তাঁর কাছে ইন্ডাস্ট্রির তিন কন্যে তিন মেয়ে। মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী ও দেবশ্রী রায়। চুমকি থেকে দেবশ্রী হয়ে ওঠাও তাঁর হাত ধরে। এই নামকরণ করেছিলেন খোদ তাঁর তনু দা।  

তাই ছোট মেয়ে হিসাবে তরুণ মজুমদারকে বাবার সম্মান দিয়ে এদিন পারলৌকিক ক্রিয়া সারলেন তিনি। প্রয়াত পরিচালকের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পরেছিলেন অভিনেত্রী। বলেছিলেন দ্বিতীয়বার বাবাকে হারালাম। তাঁর ঋণ কখনোই শোধ হওয়ার নয়। ১৯৭১ সালে তরুণ মজুমদারের ‘কুহেলি’ ছবিতে রাণুর ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। এরপর দাদার কীর্তি ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা পায়। নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন দেবশ্রীর ফিল্মি কেরিয়ার। 

প্রয়াত দেবশ্রী রায়ের মা নৃত্যশিল্পী আরতি রায়

৬০ পেরিয়েও দেবশ্রীর লাস্যময়ী রূপে মুগ্ধ নেটিজেনরা

‘তরুণ’ স্মৃতিতে বিবশ মেটেলি

তরুণ মজুমদারের স্মৃতিতে বুঁদ গোটা টলিউড

‘ভালবাসার কোনও মতাদর্শ নেই’, বুঝিয়েছেন তরুণ মজুমদার- সন্ধ্যা রায়

ফুল নেই, গীতার বদলে দেওয়া হল গীতাঞ্জলি ইচ্ছা মতই হল তরুণ মজুমদারের শেষকৃত্য

‘অনেক দিন দেখা হয়নি’ তরুণ মজুমদারের মৃত্যুতে স্ত্রী সন্ধ্যা রায়

তরুণ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00