Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকা বুকে ব্যাথা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

সোমবার সকালে আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় তাঁর। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খারাপ খবর। বুকে ব্যথা নিয়ে আচমকাই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। এখন কেমন আছেন অনুপ কুমারের নায়িকা? বছরের শুরু থেকেই টলিউডে একের পর এক প্রবীণ তারকাদের স্বাস্থ্য অবনতির কথা প্রকাশ্যে এসেছে। পরিচালক প্রভাত রায়, কখনও মনোজ মিত্রের অসুস্থতার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকী এও জানা গিয়েছিল যে, অভিনেতারা হাসপাতালে ভর্তি হলেও তাঁদের দেখতে টলিউডের তেমন কেউ হাসপাতালে পৌঁছয়নি। আবার কিছুদিন আগে অভিনেত্রী উদয়শংকর চিকিৎসার খরচ জোগানোর অভাবে মারা গিয়েছিল। এছাড়াও কিছুদিন আগে প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী, এবং মাধবী মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তবে এখন তাঁরা সুস্থ। আবার এখন শোনা যাচ্ছে, আচমকা বুকে ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৭৯ বছর।

সোমবার সকালে বুকে অস্বস্তি বোধ করেন তিনি। আর ঘটনাচক্রে আজই অভিনেতা অনুপ কুমারের জন্মদিন। কারণ অভিনেতা অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা ছিলেন সন্ধ্যা। অনুপ কুমারের বিষয়ে জানতেই সন্ধ্যা রায়ের বাড়িতে ফোন করেছিলেন একটি সংবাদ মাধ্যম, তখনই জানা যায় যে, সন্ধ্যা রায়ের অবস্থা ভাল নয়। তাঁর কি সমস্যা হয়েছে তাঁর? সে বিষয়ে অভিনেত্রীর বাড়ির একজন সদস্য বলেন, ‘‘সোমবার সকালে আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় তাঁর। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসার কারণে আপাতত দিন কয়েক তাঁকে ভর্তি থাকতে হতে পারে ৭৯ বছর বয়সি অভিনেত্রীকে।’’

আশি-নব্বইয়ের দশকের টলিউডের একজন ভারপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন সন্ধ্যা রায়। তাঁর অভিনীত ছোট বউ, বাবা তারকনাথ-সহ একাধিক ছবি আজও বাঙালির ইমোশন। বিশেষ করে সন্ধ্যা রায় অভিনীত ‘বাবা তারকনাথ’ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। এই ছবিতে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছিল তাঁর অভিনয়। জানা যায়, প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের স্ত্রী ছিলেন সন্ধ্যা রায়। কিন্তু এ বিষয়ে এখনও কোনও স্পষ্টীকরণ নেই। এদিকে বাংলা ইন্ডাস্ট্রির ষাট, সত্তরের দশকে অনুপকুমার-সন্ধ্যা রায় জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁদের জুটির প্রথম ছবি ছিল ১৯৬১-র ‘আহ্বান।’ এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘হাই হিল’, ‘পলাতক’, ‘জীবন কাহিনী’, ‘আলোর পিপাসা’, ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো হিট ছবি। ২০১৪-য় অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রাখেন। তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। এমনকী বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদও হয়েছিলেন তিনি।

সুস্থ সন্ধ্যা রায়, ছ’দিন পর হাসপাতাল থেকে হাসিমুখে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী

বুকের ব্যথায় টানা ৫ দিন হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, এখন কেমন আছেন তিনি?

টানা তিনদিন হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?

‘ভালবাসার কোনও মতাদর্শ নেই’, বুঝিয়েছেন তরুণ মজুমদার- সন্ধ্যা রায়

‘অনেক দিন দেখা হয়নি’ তরুণ মজুমদারের মৃত্যুতে স্ত্রী সন্ধ্যা রায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00