Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ধাকড়’ এর ব্যর্থতায় বলিউডে বাড়ছে আনন্দ-উল্লাস! কঙ্গনার পাশে রিচা চাড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’ ছবিটি। এই ছবিটি মুক্তির আগেই গোটা বলিউড জল্পনা-কল্পনায় মোড়া ছিল। এমনকী কঙ্গনা দাপটের সহিত তাঁর ছবির প্রচার সেরেছিলেন। বেনারসের জ্ঞানবাপী মন্দিরেও পুজো দিতে গিয়েছিলেন তিনি তাঁর ছবির মুক্তির আগেই। কিন্তু কঙ্গনার ছবি বক্সঅফিসে সে ভাবে ব্যবসা করতে পারেনি। এই ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছে কেবল ১ কোটি টাকা। এমনকী এই ছবিতে কঙ্গনার চরিত্রের নাম ‘এজেন্ট অগ্নি’, তাঁর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে রীতিমতন উন্মাদনার সৃষ্টি হয়েছিল। কিন্তু ছবি প্রকাশ পেতেই মাত্র কয়েক দিনেই মুখ থুবরে পড়ল এই ছবি। আশা ছিল, প্রেক্ষাগৃহে ব্যপক সাড়া ফেলবে ‘ধাকড়’। কিন্তু তেমন কিছুই ঘটেনি। আর কঙ্গনার এই ছবি ব্যর্থতার জন্যে খুশিতে মেতেছে বলিপাড়ার একাংশ।

কিন্তু কেন, তাহলে কি কঙ্গনার প্রতি বিরূপ মনোভাবই এর কারণ! কঙ্গনার পাশে দাঁড়ালেন রিচা চাড্ডা। এদিকে খ্যাতনামা উদ্যোগপতি তেহসিন পুনাওয়ালা টুইট করে বলেছেন, ‘কঙ্গনা অনুরোধ করা সত্ত্বেও ‘ধাকড়’ দেখা হয়ে ওঠেনি। বরং ভালই হয়েছে। ফ্লপ ছবি নিয়ে মাতামাতি করলে ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়া স্বাভাবিক। যদি সরকার ভুল করে, আমরাও যে সেই ভুলকে প্রশ্রয় দেব, এমনটা নয়।’ আর এর নিচেই প্রতিবাদ জানিয়েছেন, ‘পাঙ্গা’-র অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি পাল্টা লেখেন, ‘ক্ষমতা হাতে থাকলে অনেক সুবিধে আপনে থেকেই চলে আসে। ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে ঘন ঘন পুরস্কার, বিশেষ সামাজিক মর্যাদা— সবটাই বিনা পরিশ্রমেই পাওয়া যায়।

এমনকী নিজের ইচ্ছে মতো ছবিকে প্রচার পাইয়ে দেওয়া যায়, সৎসাহস সবটারই জোর আছে।’ রিচা আরও বলেন, সব নায়ক-নায়িকার জীবনেই ওঠা-পড়া থাকে। এতে একা কঙ্গনাকে ঠেস দেওয়া হবে কেন, কারও ছবির ব্যর্থতায় এরকম আনন্দ উল্লাস মোটেও শোভণীয় নয়। তাঁর দাবি, ‘ইন্ডাস্ট্রিতে খুনির সংখ্যা বাড়ছে রীতিমতন!’

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

ডেঙ্গুর থাবা,, তবুও ক্যামেরার পিছনে কঙ্গনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00