Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, টাইটানিকের ‘রোজ’ অতীতে রান্নার কাজ করতেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ক্ষেত্রে একাধিক সুপারস্টারদের অতীত জানলে অবাক হয়ে যাবেন। বলিউডের উদাহরন দিলে, শাহরুখ থেকে অক্ষয় সবারই অতীত এক্কেবারে দুর্বিসহ ছিল। যেখান থেকে উঠে এসে, শুধুমাত্র নিজস্ব প্রতিভার জোরে তাঁরা বলিউডের মতন সুদীর্ঘ বিনোদন ক্ষেত্রে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তেমনি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট (Kate Winslet)। যাকে আমরা চিনি মূলতঃ মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র, টাইটানিক সিনেমার দরুণ। রোজের ভূমিকায় অভিনয় করে যিনি প্রমাণ করেছিলেন যে, যেকোনো চরিত্রে তিনি মানানসই।

‘টাইটানিক’ (Titanic) সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন অস্কার। সঙ্গে হয়ে গিয়েছেন কালজয়ী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি অভিনেত্রী হিসেবে অত্যন্ত নমনীয়। যার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার ছবি, তার মধ্যে উল্লেখযোগ্য ‘টাইটানিক’ এবং দার্শনিক ‘রেব্যুলোশনারি রোড’- এর মতো ব্লকবাস্টার ছবিগুলি। এছাড়া এইচবিওর ‘মিলড্রেড পিয়ার্স’ এবং ‘মেয়ার অফ ইস্টটাউন’- এর মতন ড্রামাতেও তিনি অভিনয় করেছেন। যার অভিনয়ে মুগ্ধ গোটা বিশ্ববাসী, হয়েছেন বিখ্যাত। কিন্তু জানেন কী, কেট উইন্সলেট বিখ্যাত হওয়ার আগে কী কাজ করতেন, তিনি মিলিয়ন ডলার রোজগার করার আগে বাকিদের মতনই সাধারণ কাজ করতেন। উইন্সলেট বার্কশায়ারের রিডিং শহরে বেড়ে উঠেছেন।

অভিনেত্রী হওয়ার আগে তিনি হোটেলে রান্নার কাজ করতেন, যেখানে তিনি মাংস এবং স্যালাড তৈরি করতেন। এছাড়া এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার’- এ অভিনয় করার সময়েও তিনি ডেলিতে কাজ চালিয়ে গিয়েছিলেন। কারণ, তাঁর ধারনা ছিল, আদৌ তাঁর অভিনয় ক্যারিয়ার সুরক্ষিত হবে কিনা! কারণ অভিনেত্রী হিসেবে জীবিকা নির্বাহ করা বেশ কঠিন। তিনি তখন সবেমাত্র কাজ শুরু করেছিলেন। যদিও বিখ্যাত সিনেমাগুলোতে প্রধান চরিত্রে সুযোগ পাওয়ার সময় থেকেই তাঁর জীবন বদলে যায়। ১৯৯৪ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন উইন্সলেট। ‘টাইটানিক’ এর পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের জায়গা বরাবরের মতন পাকাপোক্ত করেছেন তিনি।

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

রেকর্ড দামে নিলাম টাইটানিকের যাত্রীর  সোনার ঘড়ি

নিলামে উঠছে টাইটানিকের ‘রোজ’ কেটের আইকনিক ওভারকোট, কত দামে বিক্রি হবে?

টাইনিকে জ্যাককে কেন মেরে ফেলা হয়েছিল, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন জেমস ক্যামেরন

ক্রোয়েশিয়ায় শ্যুটিং করতে গিয়ে মারাত্মক জখম হয়েছেন কেট উইন্সলেট

২৫ বছর পর পর্দায় প্রত্যাবর্তন জ্যাক ও রোজের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00