Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাইনিকে জ্যাককে কেন মেরে ফেলা হয়েছিল, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন জেমস ক্যামেরন

আমরা তখন থেকে একটি হাইপোথার্মিয়া বিশেষজ্ঞের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ফরেনসিক বিশ্লেষণ করেছি। এই পরীক্ষার জন্যে আমরা দুজন স্টান্টম্যান কে নিয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৯ ডিসেম্বর বিশ্ববিখ্যাত হলিউড সিনেমা ‘টাইটানিক’ ২৫ বছর অতিক্রম করেছে। জেমস ক্যামেরন পরিচালিত, ‘টাইকানিক’ আজ পর্যন্ত সর্বকালের হিট ছবি হিসেবে পরিচিত গোটা বিশ্বের দরবারে। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং অভিনেত্রী কেট উইন্সলেট অভিনীত, টাইটানিক প্রেমীদের মনে আজও কয়েকটি কৌতূহলী প্রশ্ন বর্তমান। যেমনটা, জ্যাক কি নিজেকে বাঁচাতে পারতেন, রোজের সঙ্গে কাঠের তক্তার উপরে নিজেকে টেনে নিয়ে যেতে পারতেন? এইসব প্রশ্নের নিরিখে সম্প্রতি মুখ খুললেন জেমস ক্যামেরন। বিতর্কিত তত্ত্ব এবং একাধিক প্রশ্নের পরে, জেমস এবার একটি বৈজ্ঞানিক তত্ত্ব বিনিয়োগ করে প্রমাণ করলেন যে, জ্যাককে বাঁচানোর কোনও উপায় ছিলনা।

জেমস ক্যামেরনের ব্লকবাস্টার টাইটানিক ছবিটি সবদিক দিয়ে সেরা। ছবির VFX, দৃশ্য, সম্পাদনা, সাউন্ডট্র্যাক সবটাই সর্বকালের সেরা হিসেবে থাকবে। ছবিতে দেখানো হয়েছে, জ্যাক প্রাণের ঝুঁকি নিয়ে জলে ভাসমান একটি কাঠের তক্তা বলি দিয়ে প্রেমিকা রোজকে বাঁচিয়েছেন। তারপর মারা যান তিনি। এখানেই দর্শকদের প্রশ্ন, রোজকে বাঁচানোর কাঠের তক্তাটিতে প্রচুর জায়গা ছিল এবং জ্যাক সহজেই রোজের সঙ্গে সেখানে উঠে নিজেকে বাঁচাতে পারতেন। অর্থাৎ জ্যাকের বাঁচার উপায় ছিল, তবুও তাঁকে কেন ছবিতে মেরে ফেলা হল? এই প্রশ্নের উত্তরে জেমস ক্যামেরন Avatar: The Way of Water with Post media-এর প্রচারে একটি মিডিয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা একটি বৈজ্ঞানিক গবেষণা করেছি যাতে এই পুরো জিনিসটিকে বিশ্রাম দেওয়া যায়।”

এর জন্যে জেমস ক্যামেরন একটি বিশেষ প্রকল্পের পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি জ্যাক এবং রোজ উভয়েই যে ওই কাঠের তক্তার উপর একসঙ্গে ফিট হতে পারতেন না, সেটা প্রমাণ করেছেন। পরিচালকের কথায়, “আমরা তখন থেকে একটি হাইপোথার্মিয়া বিশেষজ্ঞের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ফরেনসিক বিশ্লেষণ করেছি। এই পরীক্ষার জন্যে আমরা দুজন স্টান্টম্যান কে নিয়েছিলাম। যাঁদের ওজন কেট এবং লিওর মতোই ছিল। আমরা তাঁদের সমস্ত দিকে এবং তাঁদের ভিতরে সেন্সর লাগিয়ে ছিলাম। তাঁদের বরফের জলে রেখেছিলাম এবং আমরা পরীক্ষা করেছিলাম যে তাঁরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বেঁচে থাকতে পারে কিনা এবং উত্তর ছিল, তাঁদের দুজনের বাঁচার কোনো উপায় নেই। কেবল একজনই বেঁচে থাকতে পারে।” টাইটানিক আগামী ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে।

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

রেকর্ড দামে নিলাম টাইটানিকের যাত্রীর  সোনার ঘড়ি

নিলামে উঠছে টাইটানিকের ‘রোজ’ কেটের আইকনিক ওভারকোট, কত দামে বিক্রি হবে?

২৫ বছর পর পর্দায় প্রত্যাবর্তন জ্যাক ও রোজের

জানেন কী, টাইটানিকের ‘রোজ’ অতীতে রান্নার কাজ করতেন!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00